কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননের ৪০ স্থাপনায় ইসরায়েলের হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৪০টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। বুধবার (২৪ এপ্রিল) দক্ষিণ লেবাননে ইরানপন্থি এই গোষ্ঠীদের স্থাপনায় এসব হামলা করেছে ইসরায়েলি বাহিনী। খবর এনডিটিভির।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মাত্র কিছুক্ষণ আগে দক্ষিণ লেবাননের আইতা আল-শাবের এলাকায় যুদ্ধবিমান ও আর্টিলারির মাধ্যমে হিজবুল্লাহর প্রায় ৪০টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে আইডিএফ সেনারা। এসব স্থাপনার মধ্যে হিজবুল্লাহর অস্ত্র সংরক্ষণ কেন্দ্রও রয়েছে।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল-লেবানন সীমান্তে প্রায় প্রতিদিন দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। মূলত হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে এসব হামলা চালানোর কথা জানিয়েছে ইরানপন্থি শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের দাবি, একমাত্র ইসরায়েল গাজায় হামলা বন্ধ করলে এসব আক্রমণে ইতি টানবে তারা।

এদিকে ছয় মাস পার হলেও গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের কোনো দৃশ্যমান লক্ষণ নেই। ইতিমধ্যে ইসরায়েলি হামলায় ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অনবরত ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। পর্যাপ্ত ত্রাণসহায়তা প্রবেশ করতে না পারায় সেখানে দুর্ভিক্ষের মতো অবস্থা বিরাজ করছে। বিশ্বজুড়ে গাজায় যুদ্ধ বন্ধ এবং ত্রাণসহায়তার প্রবাহ বাড়ানোর দাবি উঠলেও আমলে নিচ্ছে তেল আবিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X