বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র

মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত
মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত

ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে রয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য এই সামরিক হামলার আশঙ্কায় ইরানের পাল্টা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যদিও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৫ জানুয়ারি) ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে শাফাক নিউজ এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২ জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মোতায়েন সম্পূর্ণ করতে আরও কয়েক দিন সময় লাগবে। বর্তমানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় আকার ধারণ করেছে। এই মোতায়েনের অংশ হিসেবে আনা হয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ক্রুজার, যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং উন্নত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেন, ইরানের দিকে একটি বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে। ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই সতর্কবার্তা দেওয়া হয় বলে জানিয়েছে ওয়াশিংটন।

সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষ নিহত এবং দশ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন। তবে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সংযোগ ব্যাহত থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড এখনো নতুন কোনো জননির্দেশনা জারি করেনি। সংস্থাটি জানিয়েছে, হুমকির পরিবেশ এলে তা জনসাধারণকে জানানো হবে।

অন্যদিকে ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপুর বলেন, তেহরান ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X