কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৩৯ এএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ

ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ছবি : সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ছবি : সংগৃহীত

বেশ কয়েকটি ইউরোপীয় দেশ মে মাসের শেষের দিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক নীতির প্রধান জোসেপ বোরেল। সোমবার (২৯ এপ্রিল) সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠকের এক ফাঁকে এই তথ্য জানিয়েছেন তিনি। খবর আল আরাবিয়ার।

এর আগে গত মার্চ মাসে স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া জানায়, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ারে জন্য তারা যৌথভাবে কাজ করবে।

তবে ইউরোপের এই চার দেশের ফিলিস্তিনপন্থী মনোভব ভালোভাবে নেয়নি ইসরায়েল। দেশ চারটিকে সতর্ক করে দিয়ে ইসরায়েল বলেছে, তাদের উদ্যোগটি সন্ত্রাসবাদের জন্য পুরস্কার হিসেবে বিবেচিত হবে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাতদিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। এ ছাড়া এ পর্যন্ত আহত হয়েছে ৭৭ হাজারের বেশি মানুষ।

গাজা যুদ্ধে মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে আবারও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি সামনে আসছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মূল বিষয় হলো ইসরায়েল ও ফিলিস্তিন নামে দুটি স্বাধীন রাষ্ট্র একসঙ্গে শান্তিতে থাকবে। এরই অংশ হিসেবে এই যুদ্ধের পরপর বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X