কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইমাম হওয়ার জন্য বয়স নির্ধারণ করে দিল দুবাই

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

ইমাম মানে হলো নেতা। ইসলামের পরিভাষায় মসজিদে যিনি নামাজ পড়ান তাকে ইমাম বলা হয়। আর এ ইমামই ইসলামে সমাজের নেতা হবেন। প্রত্যেক বাবা-মা এমন স্বপ্ন লালন করেন যে তার সন্তান ইমাম হবেন। তার পেছনে নামাজ পড়বে এলাকাবাসী। বাবা মায়ের এমন স্বপ্নপূরণে ইমাম হওয়ার জন্য বয়স নির্ধারণ করেছে দিয়েছে দুবাই। শনিবার (০৪ মে) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ে এখন মাত্র ১৬ বছর বয়সে ইমাম হওয়া যাবে। দুবাইয়ের ছেলেরা এ সুবিধা পাবেন। বাবা মায়ের স্বপ্নপূরণের জন্য দুবাই এ উদ্যোগ নিয়েছে।

ইমাম গড়ে তোলার এ উদ্যোগকে ইমাম আল ফারিজ নামে নামকরণ করা হয়েছে। যা বাস্তবায়ন করছে ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি)।

দুবাইয়ের ক্রাউন প্রিন্স এবং আইএসিএডির নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নির্দেশে এ প্রকল্প চালু করা হয়েছে। এর আগে মুয়াজ্জিন আল ফারিজ চালু করা হয়। সেটির সফলতায় অনুপ্রাণিত হয়ে এ প্রকল্প চালু করা হয়েছে।

আইএসিএডির মহাপরিচালক আহমেদ দারউইশ আল মুহাইরি বলেন, তরুণরা যাতে দুবাইয়ের মসজিদে নামাজের ইমামতি করতে পারেন এবং সমাজ সচেতনতা ও শিক্ষা কার্যক্রমে অবদান রাখতে পারে এজন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ইমাম আল ফারিজের আওতায় আসা কিশোরদের বয়সের সীমা নির্ধারণ করে দিয়েছে দুবাই। ১৬ থেকে ২১ বছরের কিশোররা এ প্রকল্পের আওতায় আসবেন। শহরের ৭০টি মসজিদে এ প্রকল্পের আওতায় শিশু ও কিশোরদের প্রশিক্ষণ দেওয়া হবে। এসব শিশু-কিশোরদের চার মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। ১ মে থেকে এ কোর্সে ভর্তি শুরু করেছে দুবাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X