কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপীয় স্টাইলে ভিসা আনছে আরব দেশগুলো

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

তেল নির্ভরতা থেকে বেরিয়ে এসে পর্যটন ও বাণিজ্যে নিজেদের সমৃদ্ধ করতে পশ্চিমা দেশগুলোর অনুকরণ করতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এ লক্ষ্যে শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের মতো শেনজেন স্টাইলে পর্যটকদের ভিসা দেবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা বিষয়ক কাউন্সিল জিসিসি।বুধবার (০৮ মে) ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, এই ভিসা নিয়ে একজন পর্যটক ৩০ দিনে জিসিসিভুক্ত ছয়টি দেশ সফর করতে পারবেন। এ ছয়টি দেশ হলো সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমান, বাহরাইন এবং কাতার।

নতুন প্রস্তাবিত এ ভিসার নাম হবে- ‘জিসিসি গ্রান্ড ট্যুরস’। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিবিষয়ক মন্ত্রী আবদুল্লা বিন তুক আল মারি সোমবার এরাবিয়ান ট্রাভেল মার্কেটের উদ্বোধন ঘোষণা করে এমন তথ্য জানান।

তিনি জানান, মধ্যপ্রাচ্য ভ্রমণকে যৌক্তিকভাবে সহজ করতে এবং পর্যটনকে সমৃদ্ধ করতে বড় এই উদ্যোগ নেয়া হয়েছে। জিসিসির সদস্য রাষ্ট্রগুলো একীভূত পর্যটন ভিসার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। এই ভিসা নিয়ে একজন পর্যটক ৬টি দেশই সফর করতে পারবেন। খুব দ্রুতই এ ভিসা চালুর প্রক্রিয়া শেষ হয়ে আসবে বলে আশা করছেন আরব কর্মকর্তারা। জিসিসির এ ভিসা নিয়ে উপসাগরীয় অঞ্চলে কমপক্ষে ৩০ দিন অবস্থান করতে পারবেন একজন পর্যটক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X