কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ১১:০৭ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৪ সালের কোরবানির ঈদের তারিখ ঘোষণা
২০২৪ সালের কোরবানির ঈদের তারিখ ঘোষণা | প্রতীকী ছবি

পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিসর। দেশটির জ্যোতিবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে, আগামী ১৬ জুন কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ হতে পারে।

শনিবার (২৫ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিসরের জ্যোতিবিদ্যা কেন্দ্র জানিয়েছে, হিজরি ১৪৪৫ সালের জিলহজ মাসের প্রথম দিন আগামী ৭ জুন হতে পারে। ফলে জ্যোতিবিদদের হিসাব অনুসারে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন ১৬ জুন তথা শনিবার হবে।

দেশটির জ্যোতিবিদ্যা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডক্টর তাহা বাহে বলেন, সৌর গবেষণা ল্যাবরেটরির গণনা অনুসারে আগামী ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন হবে।

তিনি জানান, গণনায় দেখা গেছে কায়রোর সময় অনুযায়ী আগামী ৫ জুন দুপুর ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের অর্ধচন্দ্রের জন্ম হবে। এ দিনটি হবে জিলকদ মাসের ২৯তম দিন।

তিনি জানান, ওইদিনই মক্কায় অর্ধচন্দ্রটি সূর্যাস্তের ১১ মিনিট ও কায়রোতে ১৮ মিনিট পর পর্যন্ত দেখা যাবে। এ ছাড়া মিসরের অন্যান্য অঞ্চলে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত নতুন চাঁদ দেখা যাবে।

তিনি আরও জানান, আরব বিশ্বের দেশগুলোতে অর্ধচন্দ্রটি ওইদিন ১ থেকে ২৮ মিনিট পর্যন্ত দেখা যাবে।

সাধারণত মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার পরের দিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে মিসরের জ্যোতিবিদ্যা কেন্দ্রের তথ্য অনুসারে বিষয়টি সঠিক হলে তার পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হবে।

এ হিসাব অনুসারে বাংলাদেশে ১৭ জুন ঈদুল আজহা বা কুরবানি ঈদ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

১০

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

১১

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

১২

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১৩

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

১৪

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

১৫

প্রধান শিক্ষিকা চাঁদা চান-নিয়ে যান স্কুলের সম্পদ, অভিযোগ অন্য দুই শিক্ষিকার

১৬

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

১৭

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

১৮

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

১৯

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

২০
X