কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার সময়সূচি জানা গেছে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে এই পরীক্ষা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান এ তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে লিখিত পরীক্ষার আসনবিন্যাস চূড়ান্ত করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সময়সূচি চূড়ান্ত করা হলে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, প্রথম ধাপের পরীক্ষা ২ অথবা ৩ জানুয়ারি (শুক্রবার বা শনিবার) অনুষ্ঠিত হতে পারে। এ দুটি তারিখ ধরে প্রস্তুতি নিচ্ছে অধিদপ্তর।

অধিদপ্তর সূত্র জানায়, গত ৫ নভেম্বর প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১০ হাজার ২১৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এরই মধ্যে এ ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এতে আবেদন করেছেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন প্রার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১০

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১১

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১২

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৩

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৫

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৬

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৭

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৮

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৯

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

২০
X