কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০৬:৩৪ পিএম
আপডেট : ৩১ মে ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা!

মার্কিন বিমানবাহিনী রণতরী আইজেনহাওয়ার। ছবি : সংগৃহীত
মার্কিন বিমানবাহিনী রণতরী আইজেনহাওয়ার। ছবি : সংগৃহীত

লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহিনী রণতরী আইজেনহাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি যোদ্ধারা। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার (৩১ মে) এ দাবি করেছেন। খবর রয়টার্সের।

ইয়াহিয়া সারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (৩০ মে) ছয়টি হামলা চালিয়েছে। এতে ১৬ জন নিহত ও বেসামরিক নাগরিকসহ ৪১ জন আহত হয়েছেন। এই হামলার জবাব দিতেই যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলা চালানো হয়েছে।

তবে মার্কিন বিমানবাহিনী রণতরী আইজেনহাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা, প্রাথমিকভাবে তা জানা যায়নি।

হুতির সামারিক মুখপাত্র বলেন, হোদেইদাহ প্রদেশের সালিফ বন্দর, আল-হক জেলার একটি রেডিও ভবন, ঘালিফা শিবির ও দুটি বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনীও জানিয়েছে, তারা বৃহস্পতিবার ইয়েমেনে ‘হুতি লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে, যাতে গোষ্ঠীটি লোহিত সাগরে জাহাজ চলাচলে আর বিঘ্ন ঘটাতে না পারে।

উল্লেখ্য, গেল কয়েক মাস ধরে ইয়েমেনের হুতি সদস্যরা লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, যে জাহাজগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে, সেগুলোকেই লক্ষ্যবস্তু করছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে যে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১০

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১১

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১২

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৩

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৪

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৫

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৬

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৮

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

২০
X