মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চলতি বছর সবচেয়ে বয়স্ক হাজির সন্ধান

বয়স্ক হাজি হাতিম। ছবি : সংগৃহীত
বয়স্ক হাজি হাতিম। ছবি : সংগৃহীত

মহান আল্লাহ তায়ালা সামর্থ্যবান সকল মুসলমানের ওপর জীবনে একবার হজকে ফরজ করেছেন। আল্লাহর এ হুকুম পালনে এক কাতারে সমবেত হন সারাবিশ্বের মুসলমানেরা। এতে যেমন থাকেন সকল জাতের মানুষ, একইভাবে থাকেন সকল বয়সের লোকজনও। হজের সময় ঘনিয়ে আসায় সৌদিতে জমায়েত হয়েছেন সারাবিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা। এর মধ্যে চলতি বছরে হজের মওসুমে সবচেয়ে বয়স্ক হাজির সন্ধান মিলেছে।

শুক্রবার (০৭ জুন) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর ১০৪ বছর বয়সে হজ করতে এসেছেন খাজিমিয়ি হাতিম নামের এক নারী। ধারণা করা হচ্ছে, চলতি বছরের সবচেয়ে বয়স্ক হাজি তিনি।

আরব নিউজ জানিয়েছে, গত ২৫ মে মদিনার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ করেন হাতিম। ইরাকের নাগরিক এ প্রবীণ নারী। এ সময় বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

প্রবীণ এ হজযাত্রীকে মক্কা থেকে মদিনায় তার দেশীয় এজেন্ট আলী আবদ আল-রিদা গাইড করছেন। তারা এক পবিত্র শহর থেকে আরেক পবিত্র শহরে আল-হারামাইন ট্রেনে করে গিয়েছেন। মদিনায় নেমে মসজিদে নববীও পরিদর্শন করেছেন এ নারী।

গাইড আলী আবদ বলেন, হাতিম নামের ওই নারী হজ পালনের জন্য বদ্ধপরিকর ছিলেন। তার হজ পালনের উদ্দেশে যাত্রা ইরাকি হজ মিশন ও সাধারণ ইরাকিদের জন্য গর্ব এবং আনন্দের বিষয়।

তিনি জানান, বয়স্ক এ নারী শারীরিকভাবে সুস্থ ও ভালো আছেন। তার ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

হাতিম জানান, তিনি হজে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। সৌদিতে আসার পর তাকে যে অভ্যর্থনা এবং সেবা দেওয়া হয়েছে তাতে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

এর আগে বৃহস্পতিবার (০৬ জুন) সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আজ জিলহজ মাসের প্রথম দিন। এর মানে হলো সৌদি আরবে আগামী ১৬ জুন (রোববার) ঈদুল আজহা উদযাপন হবে এবং ১৫ জুন হবে আরাফার দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X