কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অনুমতি ছাড়া প্রবাসীদের হজের বিষয়ে সৌদির কঠোর হুঁশিয়ারি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ফলে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হজের তারিখও ঘোষণা করা হয়েছে। সারাবিশ্বের মুসলমানেরা পবিত্র হজ পালনের জন্য সৌদিতে পৌঁছাতে শুরু করেছেন বেশ আগেভাগেই। তবে প্রবাসীদের অনুমতি ছাড়া হজ পালনের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব।

বৃহস্পতিবার (০৬ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় হজের আনুষ্ঠানিকতা আগামী ১৪ জুন থেকে শুরু হবে। এ সময়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক লাখ লাখ মুসলিম দেশটিতে হজের কার্যক্রম সম্পন্ন করবেন। তবে এজন্য নিতে হবে অনুমতিও।

সৌদি আরব জানিয়েছে, অনুমতি ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে তাকে বড় অংকের আর্থিক জরিমানা করা হবে। এছাড়া প্রবাসীদের কেউ অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে তাকে দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া পুনরায় সৌদিতে প্রবেশে তিনি বাধার মুখে পড়বেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে থাকা প্রবাসীরা অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হবে। এছাড়া তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং পুনরায় সৌদিতে প্রবেশে বাধা দেওয়া হবে।

এতে আরও বলা হয়েছে, অনুমতি ছাড়া হজের আচার বা কার্যক্রমে অংশ নিলে বা হজ প্রবিধান লংঘনের প্রমাণ পাওয়া গেলে সৌদি নাগরিক, বাসিন্দা বা দর্শনার্থীদের ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X