কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০১:০২ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে চরম বিশৃঙ্খলা, নড়বড়ে নেতানিয়াহু

শনিবার তেল আবিবে লাখ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয়। ছবি : সংগৃহীত
শনিবার তেল আবিবে লাখ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয়। ছবি : সংগৃহীত

নেতানিয়াহু সরকারের বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনার প্রতিবাদে টানা বিক্ষোভে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল। এতে দেশে চরম বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিয়েছে।

আলজাজিরার খবরে বলা হয়, গতকাল শনিবারও (২২ জুলাই) রাস্তায় নেমে লাখ লাখ মানুষ বিক্ষোভ করে। গণমানুষের সেই আন্দোলনে যোগ দিয়েছেন দেশটির সাবেক শতাধিক নিরাপত্তাপ্রধান। এদিন তেল আবিবসহ দেশটির গুরুত্বপূর্ণ সব শহর দখলে নেন আন্দোলনকারীরা। পরিস্থিতি যেন দিনকে দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

রোববার ও সোমবার বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনা নিয়ে চূড়ান্ত ভোট হওয়ার কথা ইসরায়েলি পার্লামেন্টে। সেখানে বিল পাস হলেই কমে আসবে সুপ্রিম কোর্টের ক্ষমতা। যে কোনো মূল্যে এই ভোট ঠেকাতে উঠে পড়ে লেগেছেন বিক্ষোভকারীরা। এদিন পার্লামেন্টসহ গুরুত্বপূর্ণ সরকারি সব কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন : আবারও হাসপাতালে ভর্তি নেতানিয়াহু

গত ২৯ সপ্তাহ ধরেই দেশের বিচার বিভাগের সংস্কার নিয়ে বিক্ষোভের মুখোমুখি রয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। বিচার বিভাগের সংস্কারের নামে নেতানিয়াহু আসলে আদালতের স্বাধীনতা খর্ব করতে চাইছেন বলে অভিযোগ করেছেন দেশটির বাসিন্দারা। বলছেন, প্রস্তাবিত সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে নির্বাচিত সরকার বিচারক নিয়োগে প্রভাব বিস্তার করতে পারবে, ক্ষমতা বাড়বে পার্লামেন্টের। একই সঙ্গে নির্বাহী বিভাগের ওপর সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত হয়ে পড়বে।

এদিকে দেশের এমন পরিস্থিতির মধ্যে অসুস্থতার কথা বলে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানানো হয়, হার্টের সমস্যা থাকায় অস্ত্রোপচার করাতে হবে তাকে।

হাসপাতালে বসেই তার অনুসারীদের জন্য ভিডিও বার্তা পাঠিয়েছেন নেতানিয়াহু। জানান, চিকিৎসকের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা বেশ ভালো।

এর আগে গত শনিবার (১৫ জুলাই) অবকাশযাপনে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নেতানিয়াহু। তখন তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, পানিশূন্যতায় ভোগার কারণে নেতানিয়াহুর এমন হয়েছে। এরপরই তাকে শেবা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১০

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১১

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

১২

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

১৩

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

১৪

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

১৫

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

১৬

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

১৭

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

১৮

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

১৯

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

২০
X