কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৮:৩৮ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

আবারও হাসপাতালে ভর্তি নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

এক সপ্তাহের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পেসমেকার নেওয়ার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রোববার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

রোববার ভোরে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমি খুব ভালো আছি। তবে আমাকে চিকিৎকদের কথাও শুনতে হয়।’

সাধারণত একজন রোগীর হৃৎস্পন্দন খুব ধীর হয়ে গেলে তাকে পেসমেকার দেওয়া হয়ে থাকে। পেসমেকার রোগীর হৃৎপিণ্ডে বৈদ্যুতিক স্পন্দন পাঠানোর মাধ্যমে তার হৃদস্পন্দনকে স্বাভাবিক ও নিয়মিত রাখে। এর ফলে হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে শরীরে রক্ত পাম্প করতে পারে।

ভিডিও বার্তা নেতানিয়াহু জানান, চিকিৎসকরা তাকে আশ্বস্ত করেছেন, তিনি রোববার বিকেল নাগাদ হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন।

গত কয়েক মাস ধরেই ইসরায়েলের বিচার বিভাগের সংস্কার নিয়ে বিক্ষোভের মুখোমুখি রয়েছেন নেতানিয়াহু। বিচার বিভাগের সংস্কারের নামে তিনি আসলে আদালতের স্বাধীনতা খর্ব করতে চাইছেন বলে অভিযোগ করেছেন দেশটির বাসিন্দারা। সরকার পতনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন লাখ লাখ মানুষ। চলমান এই বিক্ষোভের মধ্যে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতন নিয়েও আন্তর্জাতিক অসন্তোষের মধ্যে রয়েছেন নেতাহিয়াহু। এ ছাড়া তিন তিনটি দুর্নীতি মামলা ‍ঝুলছে তার ঘাড়ে। এমন পরিস্থিতিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

এর আগে গত শনিবার (১৫ জুলাই) অবকাশযাপনে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নেতানিয়াহু। তখন তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, পানিশূন্যতায় ভোগার কারণে নেতানিয়াহুর এমন হয়েছে। এরপরই তাকে শেবা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X