কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ
৫৩০ হজযাত্রীর মৃত্যু

১৬ পর্যটন সংস্থার লাইসেন্স বাতিল করল মিসর

ছবি : রয়টার্স
ছবি : রয়টার্স

মক্কায় মিসরীয় হজযাত্রীদের মৃত্যুর ঘটনায় ১৬ পর্যটন সংস্থার লাইসেন্স বাতিল করেছে দেশটি। এ ছাড়া তাদের বিচারের জন্য পাবলিক প্রসিকিউটরের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২২ জুন) এ তথ্য জানিয়েছে পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত একটি দল।-খবর রয়টার্স

এবার হজে মিসরের ৫৩০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মেডিকেল এবং নিরাপত্তা সূত্র। বৃহস্পতিবার মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলিকে প্রধান করে হজযাত্রীদের মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ফলে ৩১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা মারা গেছে তাদের ভ্রমণের সুবিধা প্রদানকারী পর্যটন সংস্থাগুলো তাদের চিকিৎসাসহ কোনো ধরনের মেডিকেল সুবিধা প্রদান করেনি। তবে জড়িত সংস্থাগুলির নাম উল্লেখ করা হয়নি।

মিসরের এসব এজেন্সিগুলো হজযাত্রীদের ব্যক্তিগত ভিসায় সৌদি আরবে নেওয়ার পর হজ ভিসা বলে চালিয়ে দেয়।

পবিত্র হজে সৌদি কর্তৃপক্ষ হাজিদের নিরাপত্তায় চিকিৎসাসেবাসহ ছাউনি স্থাপন করে। আর এসব সুবিধা ব্যক্তিগত ভিসা নিয়ে ভ্রমণকারীদের জন্য দেওয়া হয় না। যারা ব্যক্তিগত ভিসা কিংবা ভ্রমণ ভিসায় গিয়ে হজে অংশ নিয়েছে তাদের জন্য কোনো সুবিধা প্রদান করেনি সৌদি কর্তৃপক্ষ। মিসরের হজযাত্রীরা ব্যক্তিগত ভিসায় সৌদি আরব গিয়ে হজে অংশ নিয়েছে। যেসব হজযাত্রী মারা গেছেন তাদের গ্রেপ্তার বা নির্বাসন এড়াতে মক্কায় মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যেতে হয়েছিল।

মিসরীয় কর্তৃপক্ষ আরও বলেছে, এ ট্রাভেল এজেন্সিগুলো হজযাত্রীদের ‘উপযুক্ত বাসস্থান’ সরবরাহ করেনি। ফলে হজযাত্রীদের অত্যধিক গরমের মুখোমুখি হতে হয়েছিল।

মিসর কর্তৃপক্ষের তথ্যমতে হজযাত্রীদের ৩১ জনের মৃত্যু হয়েছে। বাকি যাদের মৃত্যু হয়েছে তারা নিবন্ধিত হজযাত্রী ছিল না।

এবারের হজে মক্কায় তাপমাত্রা মাঝে মাঝে ৫১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। অসহনীয় গরমে বিশ্বের বিভিন্ন দেশের শত শত হজযাত্রী মারা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X