এহসান আব্দুল্লাহ
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমাদের বিরুদ্ধে ইরানি সাফল্যের রহস্য

ইরানের সেনা এবং কোরআন পাঠের প্রতীকী ছবি
ইরানের সেনা এবং কোরআন পাঠের প্রতীকী ছবি

চলতি দশক থেকে বিশ্ব রাজনীতিতে হু হু করে বাড়ছে ইরানের প্রভাব। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন আরব মিত্রদের চাপেও নিজের ধারাবাহিক সফলতা অব্যাহত রেখেছে তেহরান।

বলা হচ্ছে, শিগগিরই ভূরাজনীতিতে অন্যতম পরাশক্তি হয়ে উঠবে শিয়া সংখ্যাগরিষ্ঠ এ দেশটি। দেশটির যেমন রয়েছে সামরিক সফলতার ঐহিত্য তেমনি রয়েছে সাংস্কৃতিক ঐহিত্য।

সম্প্রতি ভূরাজনীতি ইরানের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে উঠে এসেছে ইরানি জাতির সাফল্যের রহস্য নিয়ে নানা কথা। জেনে নেয়া যাক কী সেই রহস্য।

ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়, ইরানে ইসলামী বিপ্লবের পরবর্তী ঘটনাগুলো দেশটির প্রতিরোধ ও বিজয় অর্জনের অন্যতম দৃষ্টান্ত। মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআনের সুরা ফুসসিলাতের (হা-মিম আস-সাজদা) ৩০ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি জানান, ইরানিরা আল্লাহর প্রতি তাদের দেয়া শপথে অবিচল।

বলা হয়, ইরানের ওপর ইরাকের সাদ্দাম হোসেনের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানিদের প্রতিরোধ এবং বিজয়ের অনন্য সফলতা অর্জন এর অন্যতম দৃষ্টান্ত। বর্তমানেও ইরান তার দৃঢ়তা ও অবিচলতা বজায় রেখেছে এবং এর ফলে বিজয় অর্জন করছে।

বর্তমানে ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের যেসব চাপ দেখা যায় তার বিরুদ্ধে ইরানিরা আল্লাহর দেয়া বিধানের ওপর ভরসা করে। দেশটির জনগণ নিজেদের বৈধ অধিকার আদায় এবং বিদেশিদের হস্তক্ষেপ বন্ধ করার ওপর অবিচল রয়েছে।

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, ইরানি জাতির এই দৃঢ়তার কারণে মার্কিন পরাশক্তিসুলভ দাপট বিলুপ্ত হয়েছে এবং ইরান হয়ে উঠেছে উঠেছে নির্ভীক ও সাহসী। আর এই দৃঢ়তা ও অবিচলতার কারণেই মহান আল্লাহ দেশটির ওপর বরকত ও রহমত নাজিল করছেন। ফলে ইরানি যুবকদের হৃদয়ে শত্রুর প্রতি কোনো ভয় নেই।

মুসলিম ধর্মগ্রন্থ কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহর পথে অবিচল থাকে সর্বশক্তিমান আল্লাহ তাদের ভয় ও দুঃখ দূর করে তাদেরকে সাফল্য দান করেন। আর এটাই হচ্ছে আল্লাহর পথ। আল্লাহর পথে চলার অর্থ মানে এই নয় যে কেবল ঘরের এক কোণে বসে ইবাদাত করা। আল্লাহর পথ মানে মানুষকে সৌভাগ্যের দিকে এগিয়ে নেয়া। ইরানি জাতি এই পথই বেছে নিয়েছে।

বলা হয়, ইরানি জাতি ন্যায়ের পথে দৃঢ় থেকে খোদায়ি দাসত্ব, সাম্য, ভ্রাতৃত্ব ও নৈতিকতার ওপর অনঢ় রয়েছে। আর এ জন্য তারা স্বাভাবিকভাবেই আল্লাহ পক্ষ থেকে প্রতিদান লাভ করবে। পশ্চিমাদের বিরুদ্ধে ইরানের শহীদ পরিবার নিজ সন্তানদের শাহাদাতের কারণে আনন্দিত ও প্রফুল্লও থাকে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১০

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১১

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১২

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৩

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৪

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৫

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৬

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৭

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৮

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৯

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

২০
X