কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ

মেক্সিকোয় বাস খাদে পড়ে নিহত ১৮

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : রয়টার্স
দুর্ঘটনাকবলিত বাস। ছবি : রয়টার্স

মেক্সিকোতে বাস খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।

গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) উপকূলীয় রাজ্য নায়ারিতে এ দুর্ঘটনা ঘটে। রাজ্যের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

কর্মকর্তারা জনিয়েছেন, বৃহস্পতিবার সকালে বাসটি মেক্সিকো সিটি থেকে তিজুয়ানার দিকে যাচ্ছিল। সে সময় প্রাদেশিক রাজধানী তেপিকের কাছাকাছি বারাঞ্চা ব্লানসারের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ায় বাস উল্টে নিহত ১০, হাসপাতালে ১১

নায়ারিত সিভিল প্রকেটশন ও ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, উদ্ধারকাজ শেষ; দুর্ঘটনায় বিভিন্ন বয়সের ২১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৮ জন নিহত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার সময়ে বাসে ভারত, ডোমিনিকান রিপাবলিক ও আফ্রিকান বিভিন্ন দেশের ৪২ জন যাত্রী ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাঁক ঘোরার সময়ে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে।

সম্প্রতি দেশটিতে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনার মধ্যে এটি অন্যতম। দেশটিতে রাস্তার বাঁক ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগে গত মাসে দেশটির দক্ষিণাঞ্চলের ওয়াক্সকা প্রদেশে বাস গিরিখাদে পড়ে ২৭ জন নিহত হন।

এ ছাড়া গত এপ্রিলে মেক্সিকোর পশ্চিমাঞ্চলে বাস খাদে পড়ে ১৬ জন নিহত হন। তারও আগে ২০২১ সালের ডিসেম্বরে ট্রাক দুর্ঘনায় ৫৪ জন নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১০

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১১

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১২

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৩

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৪

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৫

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৭

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১৮

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৯

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

২০
X