কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৫:০১ এএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় বাস উল্টে নিহত ১০, হাসপাতালে ১১

অস্ট্রেলিয়ায় বাস উল্টে নিহত ১০, হাসপাতালে ১১

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের হান্টার ভ্যালিতে বাস উল্টে ১০ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। রোববার (১১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে গ্রেটা শহরের ওয়াইন কান্ট্রি ড্রাইভে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলছে, হান্টার এক্সপ্রেসওয়ের কাছে একটি মোড়ে বাঁক নেওয়ার সময় বাসটি উল্টে যায়। এ ঘটনায় ১০ জন মারা গেছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে। আহত ১১ জনকে সিডনির জন হান্টার, মেটল্যান্ড হাসপাতাল ও রয়্যাল প্রিন্স আলফ্রেড হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বাসে থাকা আরও ১৮ যাত্রী অক্ষত রয়েছেন।

ঘটনার পর পর জরুরি পরিষেবা বিভাগকে খবর দেওয়া হয়েছে। জরুরি পরিষেবার মধ্যে রয়েছে পুলিশ, ট্রাফিক, হাইওয়ে টহল, প্যারামেডিকস, দমকল ও উদ্ধারকর্মী এবং হাসপাতালের পরিবহনের জন্য হেলিকপ্টার।

ধারণা করা হচ্ছে, দুর্ঘটনা কবলিত বাসটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল। বিয়ের এক অতিথি সেভেন নিউজকে বলেন, ‘দিনটি সত্যিই রূপকথার মতো ছিল। কিন্তু দুর্ঘটনার খবর পেয়ে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি।’

সেসনকের মেয়র জে সুয়াল এবিসি নিউজকে বলেন, ‘আমরা এখনো বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি। তদন্ত চলছে। এই মুহূর্তে আমরা এ দুর্ঘটনার পরিস্থিতি সম্পর্কে জানি না।’

তিনি বলেন, তবে মনে হচ্ছে কোনো বিয়ের অনুষ্ঠানের জন্য বাসটি ভাড়া করা হয়েছেল। আর বাসটি সে অনুষ্ঠান থেকে ফিরছিল।

সুয়াল বলেন, গ্রেটা ও ব্র্যাঙ্কসটনের প্রধান মহাসড়কের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। এলাকাটি বিয়ের অনুষ্ঠানের জন্য জনপ্রিয়।

৫৮ বছর বয়সী বাসচালককে স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশি পাহারায় হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্র : এবিসি নিউজ, বিবিসি, রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১২

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৩

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৭

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৮

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X