কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১১:০১ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

এক ঘণ্টার মধ্যে কিউবায় দুবার শক্তিশালী ভূমিকম্প

ভূমিকম্প। প্রতীকী ছবি
ভূমিকম্প। প্রতীকী ছবি

দুবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে উত্তর আমেরিকার দেশ কিউবা। দেশটিতে এক ঘণ্টার মধ্যে দুবার ভূমিকম্প হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিকরা বলেছেন, রোববার (১০ নভেম্বর) কিউবার দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ছাড়া তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, প্রথম ভূমিকম্পের চেয়ে দ্বিতীয়টি বেশি শক্তিশালী ছিল। রিখটার স্কেলে এটির তীব্রতা ছিল ছয় দশমিক আট। এ ছাড়া এটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণ গ্রানমা প্রদেশের বার্তোলোম মাসোর উপকূল থেকে প্রায় ২৫ মাইল দূরে ১৪ দশমিক ৬ মাইল গভীরে।

এর এক ঘণ্টা আগে দেশটিতে পাঁচ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এটির উৎপত্তিস্থল ছিল বার্টোলোম মাসো থেকে প্রায় ২২ মাইল দূরে সমুদ্রের তলদেশে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্রানমা জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এর প্রভাবে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রজুড়ে কম্পন অনুভূত হয়েছে।

প্রথম ভূমিকম্পের টেলিফোনের মাধ্যমে এএফপিকে আন্দ্রেস পেরেজ নামের এক বাসিন্দা বলেন, ভূমিকম্পের সময় লোকজন দ্রুত রাস্তায় নেমে এসেছে। এর প্রভাবে ভূমি ভয়াবহভাবে কেঁপে উঠেছে। বাস্তবেই এটি বেশ ভয়াবহ ছিল। আমার স্ত্রী তখন অনেক আতঙ্কিত হয়ে পড়েছিল।

দেশটিতে কয়েক দিন আগে হারিকেন রাফায়েল তাণ্ডব চালিয়েছে। এর পরপরই এ ভূমিকম্প হয়েছে। এটি দেশটিতে ক্যাটাগরি ৩ আকারের হারিকেন হিসেবে আঘাত হেনেছিল। ফলে বাসিন্দারা দুদিন বিদ্যুৎহীন ছিলেন।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে দেশটিতে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প হয়েছিল। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এরও আগে ২০২০ সালে জানুয়ারিতে ক্যারিবিয়ান সাগরে সাত দশমিক সাত মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। এর ফলে কিউবার বেশ কয়েকটি প্রদেশে কম্পন অনুভূত হয়েছিল। তবে এতেও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১০

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১১

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১২

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৩

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৪

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৫

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৬

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৭

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৮

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

২০
X