কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বহুল পরিচিত ব্যান্ডের ৫ সদস্যের মরদেহ উদ্ধার, যা জানাল পুলিশ

বহুল পরিচিত ‘গ্রুপো ফুগিটিভো’ ব্যান্ডের সদস্যরা। ছবি : সংগৃহীত
বহুল পরিচিত ‘গ্রুপো ফুগিটিভো’ ব্যান্ডের সদস্যরা। ছবি : সংগৃহীত

বহুল পরিচিত ‘গ্রুপো ফুগিটিভো’ ব্যান্ডের ৫ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এর চারদিন আগে তারা নিখোঁজ হন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (০৩ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ‘এম-৪৭’ নামে পরিচিত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রুপো ফুগিটিভো ব্যান্ডের সদস্যদের হত্যার নির্দেশ দেওয়ার জন্য সন্দেহ করা হচ্ছে। স্বজনরা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার পর তাদের আত্মীয়দের কাছে মুক্তিপণের দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তামাউলিপাসে মুক্তিপণের জন্য অপহরণের ঘটনা অস্বাভাবিক নয়, তবে ব্যান্ডের সদস্যদের একটি ব্যক্তিগত পার্টিতে পারফর্ম করার প্রতিশ্রুতি দিয়ে একটি পরিত্যক্ত জায়গায় প্রলুব্ধ করে হত্যার ঘটনা স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি করেছে। স্থানীয়রা তাদের মুক্তির দাবিতে সমাবেশ করেছিল।

পুলিশ জানিয়েছে, তারা ৩টি জায়গাতে অভিযান চালিয়ে ‘এম-৪৭’-কে গ্রেপ্তার করেছে। এ সময় সেসব জায়গা থেকে মাদক, অস্ত্র, নগদ অর্থ এবং সন্দেহজনক যানবাহন জব্দ করা হয়েছে। এছাড়া আরও দুজন সন্দেহভাজনকে আটক করেছে।

ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন, তারা সন্দেহ করছেন যে ‘এম-৪৭’ গালফ কার্টেলের অংশ ‘মেট্রোস’ নামে পরিচিত একটি গ্যাংয়ের অন্যতম নেতা।

গালফ কার্টেলের তামাউলিপাস রাজ্যে শক্তিশালী অবস্থান রয়েছে এবং তারা মার্কিন-মেক্সিকো সীমান্তে মাদক ও অভিবাসী পাচার এবং মুক্তিপণের জন্য অপহরণের সঙ্গে জড়িত। তবে গ্রুপো ফুগিটিভোর সদস্যদের কেন টার্গেট করা হয়েছিল তা স্পষ্ট নয়।

ব্যান্ডের গায়ক, যিনি সেদিন দেরিতে পৌঁছানোয় বেঁচে গেছেন তিনি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তার ব্যান্ডকে একটি ব্যক্তিগত পার্টিতে পারফর্ম করার জন্য নিয়োগ করা হয়েছিল এবং তাদের একটি ঠিকানা দেওয়া হয়েছিল। তিনি জানান, তিনি যখন তার সহকর্মী সংগীতশিল্পীদের সঙ্গে দেখা করতে দেওয়া ঠিকানায় পৌঁছান, তখন দেখেন সেটি একটি পরিত্যক্ত জায়গা এবং সেখানে ব্যান্ডের সদস্য বা তাদের এসইউভির কোনো চিহ্ন নেই।

এ ঘটনার তিন দিন পর ব্যান্ডের এসইউভিটি কয়েক কিলোমিটার দূরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এছাড়া তাদের যন্ত্রপাতি ও শব্দ সরঞ্জামসহ ট্রেলারটিও কাছাকাছি আরেকটি জায়গায় ফেলে রাখা হয়েছিল।

বিবিসি জানিয়েছে, গ্রুপো ফুগিটিভো নরতেনা সঙ্গীত বাজানোর জন্য পরিচিত ছিল। এ ঘটনার সঙ্গে এখন পর্যন্ত জড়িত মোট ১২ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X