কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে বন্দুক হামলায় ৩ পর্যটক আহত

হামলার পর এলাকা ঘিরে পুলিশের তৎপরতা। ছবি : এএফপি
হামলার পর এলাকা ঘিরে পুলিশের তৎপরতা। ছবি : এএফপি

মেক্সিকোর উত্তরাঞ্চলে বন্দুক হামলায় অন্তত তিন পর্যটক নিহত হয়েছেন। শনিবার মেক্সিকান ও আমেরিকান নাগরিকদের বহনকারী একটি গাড়িতে সশস্ত্র হামলায় তারা আহত হন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকালে মেক্সিকোর সীমান্তবর্তী তামাওলিপাস স্টেটের মিগেল আলেমান শহরের রোমা সেতু এলাকায় এ হামলা হয়। এ সময় পর্যটক কাফেলায় দুটি গাড়িতে ১৬ জন মেক্সিকার এবং ৪ জন আমেরকিান পর্যটক ছিলেন। তারা যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরু করেছিলেন। এ ঘটনার নিন্দা জানিয়েছেন আইএনএম।

আইএনএম জানিয়েছে, আহতদের তিনজনই মেক্সিকোর নাগরিক। তাদের মধ্যে এক নারীর পেছনে দুটি গুলি লেগেছে। এ ছাড়া ৬২ বছর বয়সী এক বৃদ্ধের পায়ে ও ৭০ বছর বয়সী এক বৃদ্ধের আঙুলে গুলি লেগেছে।

সংস্থাটি জানিয়েছে, ওই কাফেলায় থাকা ব্যক্তিদের চার আমেরিকান নাগরিকদের মধ্যে তিনজন ডালাস ও একজন আটলান্টা থেকে এসেছিলেন। তাদের মধ্যে দুজনের বয়স ২৩ এবং ২১ বছর। বাকি দুজনের একজন ১৪ বছর ও একজন ১৯ মাস বয়সী শিশু। তবে আহতদের মধ্যে আমেরিকার কোনো নাগরিক নেই।

যুক্তরাষ্ট্র সরকারের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, সাতজন সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল কাফেলাটিতে হামলা চালায়। এ সময়ে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সীমান্তবর্তী রোমা বন্দর এলাকায় এ হামলা হয় বলেও জানান ওই কর্মকর্তা।

তামাওলিপাসের নিরাপত্তা কর্মকর্তারা এক এক্স বার্তায় (সাবেক টুইটার) জানান, বন্দুক হামলার কারণে নার্ভার্স হওয়ায় ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া হামলায় তিনজন আহত হয়েছেন।

তামাওলিপাস মূলত মেক্সিকোতে মাদক ও মানব পাচারের জন্য অন্যতম দুর্ধর্ষ এলাকা হিসেবে পরিচিত। গত মার্চ মাসে এ এলাকায় চার আমেরিকান নাগরিককে অপহরণ করা হয়। তাদের মধ্যে দুজনকে হত্যা আর বাকি দুজনকে পরে মুক্তি দেয় সন্ত্রাসীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X