কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বার্ড ফ্লুর নতুন ধরন মানুষের দেহে, প্রথমবার আক্রান্ত ব্যক্তির মৃত্যু

বার্ড ফ্লু ভাইরাসের নমুনা। ছবি : সংগৃহীত
বার্ড ফ্লু ভাইরাসের নমুনা। ছবি : সংগৃহীত

মেক্সিকোতে বার্ড ফ্লু ভাইরাসের নতুন ধরন ভয়ংকর রূপ দেখাল। ‘এইচ৫এন২’ নামে ধরনটিতে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। বিশ্বে প্রথমবারের মতো মানুষের দেহে ধরনটি শনাক্ত হয় এবং আক্রান্ত ব্যক্তি মারা গেলেন। বৃহস্পতিবার (৬ ‍জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাতে আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ এপ্রিল ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। তার জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও বমি বমি ভাবের লক্ষণ ছিল। তার অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ে। এতে তিন সপ্তাহ ধরে তিনি শয্যাশায়ী ছিলেন।

মারা যাওয়া ব্যক্তি আগে থেকে অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দাবি করেছে। তারা বলছে, ওই ব্যক্তি কিডনি রোগ, টাইপ-২ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

আরেকটি তথ্য সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলেছে। ওই ব্যক্তির সরাসরি খামার বা অন্য প্রাণীর সংস্পর্শে আসার ইতিহাস নেই। এতে ভাইরাসের উৎস খোঁজা আরও জটিল হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ তার বাড়ির আশপাশের খামার নজরদারিতে রেখেছে। ওই এলাকার গবাদিপশু-পাখি এবং মানুষের মধ্যে ভাইরাসটির উপস্থিতি আছে কি না তা যাচাইয়ের চেষ্টা চলছে।

এর আগেও মেক্সিকোর খামারগুলোতে ‘এইচ৫এন২’ ধরনের সংক্রমণ দেখা গেছে। তবে কোনো মানুষের এতে আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম।

এদিকে কিছুটা স্বস্তির খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, মানুষের কাছ থেকে অন্য মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা খুবই কম। তবু সতর্ক থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ইরানের পিক্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের

বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

জাপানে রীতিমতো বিধ্বস্ত রণবীরের ‘ধুরন্ধর ২’

বিশ্লেষণ / কীভাবে পারমাণবিক কর্মসূচির বদলে গুরুত্বপূর্ণ হয়ে উঠল হরমুজ প্রণালি

প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে তারেক রহমান 

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন জামায়াত নেতা

হরমুজে তেলবাহী জাহাজে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

কুমিল্লায় বাড়ছে যক্ষ্মার ঝুঁকি

১০

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি

১১

সরকারি কর্মকর্তাদের আর্থিক সুবিধায় কাটছাঁটের উদ্যোগ

১২

ইনস্টাগ্রামে মেসির বার্তা

১৩

৫ দিনেও মিলেনি বিমানবন্দর কর্মকর্তার খোঁজ

১৪

স্বর্ণের দাম কমার পর আজ ভরি কত?

১৫

এটি কোনো প্রতিশোধের ম্যাচ নয়: দেশম 

১৬

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১৭

হরমুজে ২০ শতাংশ ফি নেওয়ার ট্রাম্পের পরিকল্পনা মানছে না আইএমও

১৮

নিজ বাসা থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

চার বছরের শান্তির অবসান / সৌদিতে হুতিদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

২০
X