কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৭:৩৯ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বের করে দেওয়ায় বারে অগ্নিসংযোগ, নিহত ১১

শনিবার ভোরের দিকে বারের দরজায় মোলোটভ ককটেল ছুড়ে মারলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
শনিবার ভোরের দিকে বারের দরজায় মোলোটভ ককটেল ছুড়ে মারলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

মেক্সিকোর সীমান্তবর্তী শহর সান লুইস রিও কলোরাডোতে একটি বারে অগ্নিসংযোগের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী রয়েছে। এ ছাড়া আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার (২২ জুলাই) সোনোরা রাজ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

সোনোরা রাজ্য অ্যাটর্নি জেনারেল গুস্তাভো রোমুলো সালাস এক সংবাদ সম্মেলনে বলেন, নারীদের মধ্যে একজন মার্কিন নাগরিক। তিনি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দ্বৈত নাগরিক হতে পারেন।

সোনোরা রাজ্য কৌঁসুলিরা বলছেন, অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি একজন তরুণ। তিনি খুব বেশি মাতাল ছিলেন। নারীদের নিয়ে বাজে মন্তব্য করায় তাকে বার থেকে বের করে দেওয়া হয়।

এরপর তিনি ফিরে এসে বারের দরজায় মোলোটভ ককটেল ছুড়ে মারেন। এ থেকে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানান শহরের মেয়র সান্তোস গঞ্জালেজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১০

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১২

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৪

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৫

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৬

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৭

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৮

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৯

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

২০
X