কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

বালুর নিচে পেলেন পুরোনো কৌটা, অতঃপর

বালুর নিচে পাওয়া কৌটা। ছবি : সংগৃহীত
বালুর নিচে পাওয়া কৌটা। ছবি : সংগৃহীত

সমুদ্রসৈকতের বালুর নিচে একটি কৌটা খুঁজে পেয়েছিলেন এক মেটাল ডিটেক্টরিস্ট। এরপর অনেক আগ্রহ নিয়ে তিনি এটি খোলেন। কৌটার ভেতর তিনি পান আরেকটি ব্যাগ এবং সাদা কাগজে লেখা একটি নোট।

নোটটি পড়ে জানতে পারেন সেটি এক তরুণের দেহাবশেষের ছাই। আর যে নোটটি রাখা ছিল সেটি লিখেছেন তার মা। এতে ছেলেকে মা হত্যা করে এমনটা করেছেন কি না সেই প্রশ্ন উকি দেয় তার মনে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে এক পোস্টে জানান ওই মেটাল ডিটেক্টরিস্ট। তিনি জানান, বালির নিচে তারা কিছু একটা শনাক্ত করেন। এরপর ৬ ইঞ্চি মাটি খুঁড়ে একটি কৌটা পান। এতে একটি ব্যাগ এবং নোট ছিল। প্রথমে তারা ভেবেছিলাম এটি জিওক্যাচিংয়ের অংশ। কিন্তু নোটে ছিল অন্যকিছু। ওই নোটে বিস্তারিতভাবে লেখা ছিল এটি এক তরুণের ছাই। যে প্রায় এক দশক আগে মারা গেছে।

কেউ যদি ছাইয়ের কৌটাটি পেয়ে থাকেন সেটি যেন আবারও মাটিতেই রেখে দেওয়া হয়, সেই আরজি জানান তার মা। নোটে তিনি লেখেন, এটি তার ছেলে স্টেভেন গেনবার্গের ছাই। যদি কেউ পেয়ে থাকেন, দয়া করে, সম্মানপ্রদর্শন করে এটি আবার রেখে দিন। ধন্যবাদ, একজন শোকাক্রান্ত মা।

ওই তরুণের মায়ের ইচ্ছা অনুযায়ী মেটাল ডিটেক্টরিস্ট আবার কৌটাটি সেখানেই রেখে দেন। তার ধারণা, মৃত ওই তরুণ যেসব স্থানে যেতে ভালোবাসত সেসব জায়গায় হয়ত অল্প অল্প করে তার ছাই রেখে দিয়েছেন তার মা।

অরেগন হলো যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। ১৮৫৯ সালে যুক্তরাষ্ট্রের ৩৩তম অঙ্গরাজ্য হিসেবে অরেগন অন্তর্ভুক্ত হয়। অরেগনের রাজধানী হলো সালেম। পোর্টল্যান্ড অরেগনের বৃহত্তম শহর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১০

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১১

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১২

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৩

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৪

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৫

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৬

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৭

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৮

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
X