কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

খনন করতে গিয়ে পেলেন কোটি টাকার হীরা

হিরা। পুরোনো ছবি
হিরা। পুরোনো ছবি

খনিতে খননকাজ করতে গিয়ে বড় আকারের একটি হীরার সন্ধান পেয়ে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের পান্না জেলায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পান্না জেলার একটি খনিতে খননকাজ করতে গিয়ে বড় আকারের একটি হীরার সন্ধান পেয়েছেন রাজু গৌড় নামের এক শ্রমিক। বর্তমান বাজারে ১৯ দশমিক ২২ ক্যারেটের এই হীরাটির মূল্য ৮০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১২ লাখ ৩২ হাজার টাকা।

হীরাটি পাওয়ার পর জেলা প্রশাসক বা কালেক্টরের কার্যালয়ে সেটি জমা দিয়েছেন রাজু। কালেক্টর সুরেশ কুমার জানিয়েছেন, শিগগিরই হীরাটি নিলামে তোলা হবে। এরপর সেখান থেকে প্রাপ্ত টাকা থেকে সরকারের পাওনা টাকা ও কর কেটে রেখে বাকি টাকা রাজুকে ফেরত দেওয়া হবে।

পান্না জেলাটি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলের জেলাগুলোতে ছোটো ছোটো অসংখ্য হীরার খনি রয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের ভূতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী, বুন্দেলখণ্ড অঞ্চলের জেলাগুলোর বিভিন্ন খনিতে এখনো মজুত রয়েছে ১২ লাখ ক্যারেটের সমপরিমাণ হীরা। এসব হীরার অবস্থান ভূপৃষ্ঠের একেবারেই অগভীরে। ফলে সেখানে হীরার অনুসন্ধান চালানোর জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহারের প্রয়োজন পড়ে না। সাধারণ বহনযোগ্য যন্ত্র দিয়েই অনুসন্ধান করা যায়।

বুন্দেলখণ্ড অঞ্চলের বাসিন্দাদের অনেকেই সরকারের কাছে এক বছরের জন্য বিভিন্ন খনি লিজ নিয়ে সেগুলোতে অনুসন্ধান চালান। তবে সবসময় খনিতে হীরা পাওয়া যায় না। মূলত বর্ষাকালেই চলে এই অনুসন্ধান কার্যক্রম।

রাজু গৌড় গত ১০ বছর ধরে সরকারের কাছ থেকে খনি লিজ নিয়ে অনুসন্ধান চালাচ্ছেন। অন্যান্যদের মতো বর্ষাকালে তিনি খনিতে অনুসন্ধান করেন, আর বছরের বাকি সময় ব্যস্ত থাকেন কৃষিকাজে। এবার তার ভাগ্য সুপ্রসন্ন হলো। এ বিষয়ে রাজু গৌড় বলেন, তিনি খুবই উচ্ছ্বসিত। তার অভাব ও কষ্টের দিন শেষ হচ্ছে। সরকারের কাছ থেকে যে টাকা পাবেন, তা সন্তানদের পড়াশোনা ও জমি কেনাতে ব্যয় করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১০

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১১

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১২

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৪

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৫

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৬

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৭

সবার আগে নকআউটে কারা

১৮

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৯

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

২০
X