কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বৃদ্ধাশ্রমে প্রেম, বিয়ে, বয়স্কতম নবদম্পতি!

বৃদ্ধাশ্রমে প্রেম, বিয়ে, বয়স্কতম নবদম্পতি!

প্রেম ভালোবাসা পবিত্র। তা মানে না বয়স, পরিবেশ, পরিস্থিতি। হঠাৎ বৃষ্টির মতো সবার জীবনেই আসে প্রেম। তখন শত দুর্যোগ, ঝড়, ঝাপটা মাড়িয়ে একে অন্যকে কাছে পেতে চান প্রেমিক যুগল। এ কাজে ব্যর্থতার পরিচয়ও দেন কেউ কেউ। কিন্তু যৌবন পেরিয়ে মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও পরিণয়ে যে সফল হওয়া যায়, একশ বছর বয়সেও তা প্রমাণ করেছেন, এই নবদম্পতি। যা গোটা পৃথিবীর ইতিহাসে বিরল। বিশ্বের সবচেয়ে বয়স্ক নবদম্পতি হয়ে তারা রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছেন প্রেমে ব্যর্থ মানুষদের হৃদয়ে।

বৃদ্ধাশ্রমেই তাদের পরিচয় ও পরিণয়। প্রেমিক বার্নি লিটম্যানের বয়স ঠিক একশ’ আর প্রেমিকা মারজোরি ফিটারম্যানের বয়স সামান্য বেশি, ১০২ বছর। জীবনের প্রান্তে এসে তারা প্রমাণ করলেন তাদের ভালোবাসা কতটা খাঁটি ও নির্মল। জানা যায়, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বৃহত্তর শহর ফিলাডেলফিয়ার একটি বৃদ্ধাশ্রমের বাসিন্দা এই নবদম্পতি। দুজনই এখন থাকেন বৃদ্ধাশ্রমের একই তলায়।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের খবরে জানানো হয়, মারজোরির স্বামী এবং বার্নির স্ত্রী বেঁচে নেই। তবু জীবনের শেষ সময়ে দুজনের কেউই ভাবেননি, অন্তিম সময়ে এসে পেয়ে যাবেন ভালোবাসার মানুষ। বৃদ্ধাশ্রমে ৯ বছর চুটিয়ে প্রেম করার পর গত ১৯ মে বিবাহবন্ধনে আবদ্ধ হোন। এর মাধ্যমেই গিনেস বুকে নাম লেখালেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নবদম্পতি হিসেবে।

প্রেমের সময়টাও ছিল চমৎকার। বৃদ্ধাশ্রমের এক কস্টিউম পার্টিতে বার্নি প্রথম দেখেন মারজোরিকে। সেদিনই মারজোরিকে মনে ধরে বার্নির। এরপরই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর বার্নির নাতির সন্তানের জন্মের দিন তারা দুজন পরস্পরের সঙ্গে জম্পেশ আড্ডা দেন। মন দেওয়া-নেওয়ার কাজটা সেরে নেন সেদিনই।

ব্যক্তিগত জীবনে মারজোরি আর বার্নি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পেশায় বার্নি ছিলেন প্রকৌশলী আর মারজোরি পড়াশোনা শেষে বেছে নেন শিক্ষকতা পেশাকে। দুজন একই বিশ্ববিদ্যালয়ে পড়েলেও, কেউ কাউকেই চিনতেন না।

জানা যায়, তাদের বিয়ের অনুষ্ঠানটি হয় ঠিক যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। বার্নির নাতনি সারাহ সিচারম্যান জানান, শতবর্ষী জুটির বিয়ের খবরে পুরো পরিবারই ‘রোমাঞ্চিত’। তারা একে অন্যকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে দুজনই ভাগ্যবান মনে করছেন। একে অন্যের প্রতি বেশ যত্নশীল। বিশেষ করে করোনা মহামারির সময় দুজন দুজনের পাশে ছিলেন।

পরিবারের সদস্যদের ধারণা ছিল, তাদের যা বয়স, তাতে কেউই বিয়ের কথা ভাববেন না। কিন্তু এই বয়সে বিয়ে করতে চেয়ে নিশ্চিতভাবেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X