কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মুশফিকুল ফজল আনসারীর প্রশংসা করে মার্কিন কূটনীতিকের এক্স বার্তা

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি (বামে) সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ (ডানে)। ছবি : সংগৃহীত
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি (বামে) সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ (ডানে)। ছবি : সংগৃহীত

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ভূয়োসী প্রসংসা করেছেন সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক এই কূটনীতিক লিখেছেন, কেবল পেশাদার কূটনীতিকরাই রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের যোগ্য ফজল আনসারী এ ধারণা ভুল প্রমাণ করেছেন।

বাংলাদেশি কূটনীতিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করেছেন ড্যানিলোভিচ। সেখানে মুশফিকুল ফজল আনসারীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, কূটনৈতিক হিসেবে আপনার যাত্রা চমকপ্রদ।

মার্কিন কূটনীতিকের ভাষায়, প্রায়ই একটা বিশ্বাস প্রচলিত আছে, কেবল পেশাদার কূটনীতিকরাই রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের যোগ্য। কিন্তু আপনি প্রমাণ করছেন এ ধারণা সত্য নয়। কূটনৈতিক হিসেবে আপনার অভিষেক অত্যন্ত চিত্তাকর্ষক। মেক্সিকোতে আপনাকে প্রতিনিধি হিসেবে পেয়ে বাংলাদেশ ভাগ্যবান।

আওয়ামী লীগের শাসনকালে ওয়াশিংটন ডিসিভিত্তিক সাংবাদিক হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে প্রশ্ন করার জন্য বিশেষভাবে পরিচিতি পান মুশফিকুল ফজল আনসারি। তিনি ওয়াশিংটনভিত্তিক পররাষ্ট্রনীতি ম্যাগাজিন সাউথ এশিয়া পার্সপেকটিভস (SAP)-এর নির্বাহী সম্পাদক ছিলেন।

ফজল আনসারী জাস্টনিউজবিডি-তে সম্পাদক এবং হোয়াইট হাউসের সংবাদদাতা হিসেবে কাজ করছেন। সেখানে তিনি জাতিসংঘ, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং পেন্টাগন কভার করেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জনমত তৈরিতে বিশেষ ভূমিকা রাখেন।

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৯ ডিসেম্বর মুশফিক ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্টদূত হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১১

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৩

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৪

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৫

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৬

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৮

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৯

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

২০
X