কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে বয়স্ক লামা, পেয়েছে দাদুর খেতাব

হোয়াইটটপ লামা। ছবি : সংগৃহীত
হোয়াইটটপ লামা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার ভিক্টোরি জংশন ক্যাম্প। গুরুতর অসুস্থ এবং দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের আনন্দের জন্য ক্যাম্পটিতে আনা হয়ে থাকে। সেখানে থাকা অন্যান্য পশু ও বেড়াতে আসা শিশুদের ‘দাদু’ বলে খ্যাতি পেয়েছে একটি লামা। তুষার-রঙের হোয়াইটটপ নামের সেই লামাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পোষা লামার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, লামাটির বয়স ২৭ বছর ২৫০ দিন। দাদুর মতো ব্যক্তিত্ব তার। ভিক্টোরি জংশন ক্যাম্পে গুরুতর অসুস্থ শিশুদের সাথে ধৈর্য ধরে খেলাধুলা করে এবং অন্যান্য খামারের পশুদের ওপর খবরদারি করে তার দিন কাটায়। ভিক্টোরি জংশনের লোকজনের কাছে হোয়াইটটপ পরিবারের সদস্যের মতো।

লামার মুখের আকৃতি উটের মতো। হঠাৎ করে তাকালে ছোটখাটো উট মনে হতে পারে। কিন্তু এটির দেহ দেখতে অনেকটা ছাগল বা ভেড়ার মতো। তবে সেটির গলা ছাগলের গলার চেয়ে বেশ লম্বা।

ভিক্টরি জংশনের পরিচালক বিলি জো ডেভিস গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেছেন, আমাদের ক্যাম্পে অসুস্থ শিশুরা বেড়াতে আসে। লামা তাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে। সহজে মিশে যায়। শিশুরা এতে আনন্দ পায়। সে শুধু শুয়ে-বসে থাকে এবং দুপুরের খাবারের সময় না হওয়া পর্যন্ত বসা থেকে উঠে না। শিশুদের তাকে ছুঁয়ে দেখতে, আদর করতে ও ভালোবাসতে দেয়। সে এমন আচরণ করে যেন এটাই তার কাজ। যেন এটাই তার চাকরি। সত্যি বলতে, ক্যাম্পে এটি তার চাকরি।

ক্যাম্পে হোয়াইটটপ ছাড়াও ৯টি ঘোড়া, দুটি ছাগল, দুটি খরগোশ, দুটি গাধা এবং একটি গরু আছে। তার চারণভূমির সঙ্গী হল জেড এবং জেথ্রো নামে দুটি ক্ষুদ্র গাধা। লামাটির সবচেয়ে ভালো বন্ধু গাস-গাস নামের একটি খুদে আকৃতির গরু। সে হোয়াইটটপের পাশেই বেড়ে ওঠেছে। গাস-গাসও তাকে দাদা বলে মনে করে।

সূত্র : গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১০

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১১

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১২

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৩

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৪

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৫

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৬

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৭

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৮

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৯

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

২০
X