কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

টানা ৬ মিনিট মুখ দিয়ে ঝরনার মতো পানি ছাড়লেন যুবক

মুখ দিয়ে পানি ছাড়ছেন মা হুই। ছবি : ইউপিআই
মুখ দিয়ে পানি ছাড়ছেন মা হুই। ছবি : ইউপিআই

পান করা পানি ফের মুখ দিয়ে বের করতে বললে আপনি কী করবেন? সাধারণত আমাদের কাছে বিষয়টি অসম্ভব বলে মনে হলেও ঝরনার ধারার মতো মুখ দিয়ে প্রায় ৬ মিনিট পানি ছাড়লেন চীনের এক ব্যক্তি।

এর মাধ্যমে তিনি আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন। তার মানে ওই ব্যক্তিই এ অদ্ভূত কাণ্ডের একমাত্র হোতা নন।

এ বিষয়ে ভিডিওসহ প্রতিবেদন প্রকাশ করেছে ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই)। তাতে বলা হয়, মা হুই (৩৫) নামের ওই ব্যক্তি প্রথমে সাড়ে চার লিটার পানি পান করেন। তারপর পেশির নিয়ন্ত্রণের মাধ্যমে সেই পানি মুখ দিয়ে আবার ৫ মিনিট ৫১.৮৮ সেকেন্ড ধরে বের করেন।

এদিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সূত্র জানায়, পেশি নিয়ন্ত্রণের মাধ্যমে গিলে ফেলা পানি বের করার এ কৌশল কমপক্ষে ১৭ শতক থেকে চর্চা করা হচ্ছে। এর আগে ইথিওপিয়ার নাগরিক কিরবেল ইলমা ৫৬ দশমিক ৩৬ সেকেন্ড ধরে মুখ দিয়ে পানি ঝরিয়ে রেকর্ড গড়েছিলেন। তার রেকর্ডটি ভাঙলেন মা হুই।

এ রেকর্ডের জন্য শর্ত ছিল, মুখ দিয়ে অনবরত পানি ছাড়তে হবে। পানির সঙ্গে লালা ঝরতে পারবে না। ঝরনার ধারার মতো পানিপ্রবাহে একটুর জন্য বিরতি দিলেই প্রতিযোগিতা শেষ বলে গণ্য হবে।

ভিডিওতে দেখা যায়, মা হুই মুহূর্তের মধ্যে বোতলের সবটুকু পানি পান করেন। এরপরই মুখ থেকে পানি ছাড়তে শুরু করেন। তার দ্রুততায় সঙ্গে থাকা লোকজন তাজ্জব বনে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১০

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১১

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১২

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৩

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৪

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৫

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৬

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৭

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৮

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৯

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

২০
X