কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশাল পাত্রে কাঁকড়ার সালাদ তৈরি করে গিনেস রেকর্ড

সালাদ তৈরির দৃশ্য। ছবি : সংগৃহীত
সালাদ তৈরির দৃশ্য। ছবি : সংগৃহীত

রাঁধুনিরা দিনভর সবজি কেটেছেন, মসলা মিশিয়েছেন এবং পাত্র পরিষ্কার করেছেন। এরপর চার মিটার লম্বা ও দুই মিটারের বেশি প্রস্থের একটি পাত্রে ঢালা হচ্ছে এসব সবজি, পেয়াজ-মসলাসহ সব উপকরণ। এভাবেই বিশ্বের সবচেয়ে বড় পাত্রে কাঁকড়ার সালাদ তৈরি করে গিনেস বুকে স্থান করে নিয়েছে ইকুয়েডরের গুয়াস প্রদেশের ছোট্ট শহর নারাঞ্জাল ক্যান্টন।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, শেফরা সবাই মিলে রেকর্ড গড়ার এই সালাদ তৈরি করছেন। রেকর্ড গড়ার জন্য তাদের সর্বনিম্ন ২০০ কেজি কাঁকড়ার প্রয়োজন ছিল। কিন্তু তারা প্রস্তাবিত ওজনের চেয়ে প্রায় তিনগুণ বাড়িয়েছেন। অর্থাৎ ১,০৭৮ কেজি ওজনের কাঁকড়ার সালাদ তৈরি করেছেন।

২০২৫ সালের ‘Red Crab Festival’-এ দেখে গেছে এই ব্যতিক্রমী আয়োজন। নারাঞ্জালের কেন্দ্রস্থলে ওলমেডো স্ট্রিটে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

এতে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা অংশগ্রহণ করেছেন। বিশাল পাত্রে তৈরি করা এই খাবার প্রতি প্লেট ৬০০ টাকা করে প্রায় ৫০,০০০ প্লেট পরিবেশন করা হয়েছে। যাতে তাদের উপার্জন হয়েছে ৩ কোটি মুদ্রা।

সেই চমৎকার দৃশ্য ধরা পড়েছে অসংখ্য ক্যামেরায়। এ বিষয়ে প্রধান শেফ জর্জ ভিলাটা বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অংশ হওয়া তাদের জন্য বিরাট গর্বের বিষয়। ইতিহাসের অংশ হতে পেরে তারা আবেগ ও আনন্দে ফেটে পড়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১০

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১১

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১২

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৩

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৪

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৫

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৬

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৭

আ.লীগ নেতা কারাগারে

১৮

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৯

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

২০
X