কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দিল যে দেশ

আকাশে নতুন চাঁদ। ছবি : সংগৃহীত
আকাশে নতুন চাঁদ। ছবি : সংগৃহীত

রমজান শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সবার আগে দেশটি ২০২৫ সালে রমজান শুরুর ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ান ফাতওয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যা গণনার ভিত্তিতে এই তারিখ ঘোষণা করেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মাদ একটি বিবৃতিতে বলেন, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সূর্যাস্ত হবে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে এবং রমজান মাসের নতুন চাঁদ অস্ত যাবে একই রাত সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে। এর অর্থ হলো- সূর্যাস্তের পর নতুন চাঁদ ১২ মিনিটের জন্য দিগন্তে দৃশ্যমান থাকবে।

আজ পার্থে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে এবং রমজান মাসের নতুন চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ০৮ মিনিটে। এর অর্থ হলো, সূর্যাস্তের পর নতুন চাঁদ ১৬ মিনিটের জন্য দৃশ্যমান থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়ান ফাতওয়া কাউন্সিল সেই সব ইমাম এবং আলেমদের মতামতকে স্বীকার, বুঝতে এবং সম্মান করে যারা ভিন্ন মত পোষণ করতে পারেন। বিবৃতিতে সব মুসলিমকে অনুরোধ করা হয় এই বিষয়ে ভিন্ন মতামতকে সম্মান করতে এবং মুসলিম সম্প্রদায়ের ঐক্য বজায় রাখতে তাদের সাধারণ মূল্যবোধ এবং স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যাক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X