কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিকসের দেশগুলোর ওপর আরও ১০ শতাংশ শুল্কের হুমকি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস জোটের সহযোগীদের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সোমবার (৭ জুলাই) এ ঘোষণা দেন তিনি। খবর শাফাক নিউজের।

ট্রাম্প বলেন, ব্রিকসের ‘অ্যান্টি-আমেরিকান’ নীতিগুলোর সমর্থনে থাকা কোনো দেশের জন্য কোনো ছাড় থাকবে না। তবে তিনি সুনির্দিষ্ট করে উল্লেখ করেননি, কোন নীতিগুলোর কারণে এ সিদ্ধান্ত।

ব্রাজিলের রিও ডি জেনিরিওতে অনুষ্ঠিত ব্রিকসের বার্ষিক সম্মেলনের সমাপ্তি ঘোষণার পর এ মন্তব্য আসে। সম্মেলনে ব্রিকস সদস্যরা বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) কেন্দ্রিক, নিয়মভিত্তিক, স্বচ্ছ ও বৈষম্যহীন বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ওয়াশিংটনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেনসেন্টও নিশ্চিত করেছেন, আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে। তবে নির্দিষ্ট দেশগুলো যদি তার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছায়, তাহলে এ শুল্ক এড়ানো যাবে।

এর আগে গত এপ্রিলেই ট্রাম্প ১০-৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন। যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত রাখছে তাদের বিরুদ্ধে এ ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সে সময় আলোচনার সুযোগ রেখে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ৯ জুলাই।

নতুন এ শুল্ক নীতি ব্রিকস জোটভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ব্রিকসের সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X