কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এভাবেও বেঁচে ফেরা যায়!

নিউজিল্যান্ডের অন্যতম ভয়ংকর পর্বতের একটি মাউন্ট তারানাকি। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডের অন্যতম ভয়ংকর পর্বতের একটি মাউন্ট তারানাকি। ছবি : সংগৃহীত

এমনটা সম্ভবত সিনেমায় হয়। হাজার ফুট খাড়া পাহাড় থেকে নিচে পড়েও বেঁচে যান নায়ক। রূপালি পর্দাকে হার মানিয়ে এমন যে বাস্তব জীবনেই ঘটবে, তা কে ভেবেছিল। প্রায় দুই হাজার ফুট খাড়া পাহাড় থেকে নিচে পড়েও বেঁচে গেছেন এক পর্বতারোহী। ভাগ্য সহায় বলেই এ যাত্রায় সামান্য চোটের ওপর দিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের মাউন্ট তারানাকি আরোহণ শুরু করে এক দল পর্বতারোহী। কিন্তু গত শনিবার দুপুরের দিকে ৬০০ মিটার (এক হাজার ৯৬৮ ফুট) উঁচু থেকে পড়ে যান তাদের দলের এক সদস্য। তবে এত উঁচু চূড়া থেকে পড়লেও অলৌকিকভাবে বেঁচে যান তিনি।

অবশ্য তার এই সৌভাগ্যের পেছনে কৃতিত্বের দাবিদার প্রকৃতিই। মাউন্ট তারানাকিতে এখন বসন্ত কাল। ফলে সেখানকার বরফ এখন বেশ নরম। এর মানে হলো ওই পর্বতারোহী তুষারের সঙ্গে গড়িয়ে নিচে পড়েছেন।

পুলিশ জানিয়েছে, শনিবার এক পর্বতারোহী নিচে পড়ে দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। তখন ওই দলের আরেক সদস্য নিচে নেমে তাকে খুঁজে বের করার চেষ্টা করেন। সেদিন মাউন্ট তারানাকি আল্পাইন রেসকিউ দলের এক সদস্যও পর্বত আরোহণ করছিলেন। তিনিও ওই ব্যক্তিকে খুঁজে বের করতে সহায়তা করেছেন।

নিউজিল্যান্ডের মাউন্টেন সেফটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, দেশের অন্যতম ভয়ংকর পর্বতের একটি মাউন্ট তারানাকি। এ জন্য বিশ্বজুড়ে পর্বতটির ‍খ্যাতি রয়েছে। ২০২১ সালে ঠিক একই চূড়া থেকে দুই পর্বতারোহী নিচে পড়ে প্রাণ হারিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১০

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১১

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১২

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৩

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৪

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৫

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৬

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৭

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৮

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৯

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

২০
X