সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৪ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ২৮ হাজার ফুট নিচে নেমে এলো বিমান

ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান। ছবি : সংগৃহীত
ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে ইতালির রোমে যাচ্ছিল ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান। ২৭০ যাত্রী ও ১৪ ক্রু সদস্য নিয়ে ‍ঠিক-ঠাকভাবেই যাত্রা করে ফ্লাইটটি। তবে পথিমধ্যে কেবিনে বায়ুচাপজনিত ইস্যুতে মাত্র ১০ মিনিটে ২৮ হাজার ফুট নিচে নেমে আসে বোয়িং ৭৭৭ মডেলের ওই বিমানটি। ভাগ্য ভালো হওয়ায় পথ পাল্টে নিউজার্সিতেই ফিরে আসতে সক্ষম হন পাইলট। এ ঘটনায় সব যাত্রী ও ক্রু সদস্যরাও অক্ষত আছেন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (১৩ সেপ্টেম্বর) ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটি নিউজার্সির নেওয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ৩৭ মিনিটে যাত্রা করে। কিছু দূর যাওয়ার পর বিমানে ত্রুটি দেখা দিলে রাত ১২টা ২৭ মিনিটে সেটি আবার নেওয়ার্ক ফিরে আসে।

এক বিবৃতিতে ইউনাইটেড জানিয়েছে, বায়ুচাপজনিত সমস্যা মোকাবিলায় বিমানটি নেওয়ার্কে নিরাপদে ফিরে এসেছে। যদিও বায়ুচাপজনিত কোনো ত্রুটি দেখা দেয়নি বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির আরেক মুখপাত্র।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল সংস্থা এফএএ বিমানে বায়ুচাপজনিত সমস্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় বাধ্য হয়ে পথ পরিবর্তন করেন বিমানের পাইলট। পথ পরিবর্তনের একপর্যায়ে মাত্র ১০ মিনিটে সেটি ২৮ হাজার ফুট নিচে নেমে পড়ে।

এদিকে এ ঘটনার পরপর বিমানের ২৭০ যাত্রীকে অন্য ফ্লাইটে করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স।

গত বছরের ডিসেম্বরে একই ধরনের সমস্যায় পড়েছিল ইউনাইটেড এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট। মাত্র ২ হাজার ২০০ ফুট উচ্চতায় এ সমস্যায় পড়েছিল বিমানটি। একপর্যায়ে এক ধাক্কায় সেটি প্রতি মিনিটে ৮ হাজার ৬০০ ফুট গতিতে নিচে নেমে আসে। নিচে নামতে নামতে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৭৭৫ ফুট উপরে এসে স্থির হয় বিমানটি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১০

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১১

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১২

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১৩

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৪

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১৫

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১৬

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৭

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৮

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১৯

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

২০
X