কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শয়তানের পূজা করতে শিশুদের যৌন নির্যাতন, গ্রেপ্তার ৪

অভিযানে গ্রেপ্তার এক ব্যক্তি। ছবি : সংগৃহীত
অভিযানে গ্রেপ্তার এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে আন্তর্জাতিক শিশুনির্যাতন চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ। সোমবার (০১ ডিসেম্বর) এক বিবৃতিতে পুলিশ জানায়, গত সপ্তাহে সিডনির বিভিন্ন স্থানে ছয়টি ঠিকানায় তল্লাশি চালিয়ে এই চারজনকে আটক করা হয়।

সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বয়স ২৬, ৩৯, ৪২ ও ৪৬ বছর। গত বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়। তদন্তে স্ট্রাইক ফোর্স কনস্টানটাইন নামে সিডনিভিত্তিক একটি পেডোফাইল নেটওয়ার্কের সন্ধান পেয়েছে। গোষ্ঠীটি ‘আচার-অনুষ্ঠানভিত্তিক ও শয়তানপূজার থিমযুক্ত’ শিশু নির্যাতনের ভিডিও ও ছবি আন্তর্জাতিক একটি ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে দিত।

পুলিশ প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিশেষ বাহিনীর সদস্যরা একটি অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে ঢুকে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করছে। পুলিশের দাবি, ২৬ বছর বয়সী ওই ব্যক্তি চক্রটির অন্যতম প্রধান সদস্য।

অভিযুক্তদের বিরুদ্ধে ২০টির বেশি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে— শিশু নির্যাতনমূলক কনটেন্ট রাখা ও বিতরণ, জন্তু-মানব যৌন নির্যাতনসংক্রান্ত অপরাধ (বিস্টিয়ালিটি), মাদক রাখা, আইনগত রিপোর্টিং বাধ্যবাধকতা না মানা এবং নিষেধাজ্ঞা অমান্য করা। চারজনেরই জামিন আবেদন আদালত নাকচ করেছেন।

পুলিশ সুপার জেইন ডোহার্টি জানান, উদ্ধার হওয়া ভিডিওগুলোতে ১২ বছর বয়সী শিশু থেকে শুরু করে নবজাতক পর্যন্ত ভয়াবহ নির্যাতনের দৃশ্য রয়েছে। যেসব কথোপকথন ও ভিডিও তারা ভাগাভাগি করছিল, তার প্রকৃতির কারণে আমরা উদ্বিগ্ন ছিলাম যে এসব লোকজন বাস্তবে কোনো শিশুর সংস্পর্শে এলে বিপদ হতে পারে।

ডোহার্টি জানান, এ পর্যন্ত যে ভিডিও পাওয়া গেছে সেগুলো অভিযুক্তদের দ্বারা ধারণ করা হয়েছে— এমন কোনো প্রমাণ মেলেনি। আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ভুক্তভোগী শিশুদের শনাক্তের কাজ চলছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X