কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘ ‘অথর্ব ও খোঁড়া’ হয়ে গেছে : ইউরোপীয় কাউন্সিল

ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল। ছবি : সংগৃহীত
ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল। ছবি : সংগৃহীত

প্রতিকূল শক্তির মুখে জাতিসংঘের পুরো ব্যবস্থা ‘অথর্ব ও খোঁড়া’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে এ মন্তব্য করেন তিনি। এ সময় জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ার সংস্কারের আহ্বান জানান তিনি। খবর আনাদোলু।

ইউরোপীয় কাউন্সিলের প্রধান বলেন, আমাদের অবশ্যই নিজেদের দায়িত্ব গ্রহণ করতে হবে। এর মানে হলো বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রকে একটি দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর প্রচেষ্টাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এ জন্য আমাদের সবার আগে বিশ্বাস পুনরুদ্ধার করতে হবে। গুরুতর জরুরি সমস্যাগুলোর সমাধান এবং জাতিসংঘের ব্যবস্থা সংস্কার করতে হবে।

তিনি আরও বলেন, দারিদ্র্য নির্মূলে বৈশ্বিক প্রচেষ্টা কমছে। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। করোনা মহামারি আমাদের যে শিক্ষা দিয়েছিল তা আমরা ভুলতে বসেছে। আমাদের অগ্রগতি খুবই ধীরগতিতে হচ্ছে।

এ ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের ভেটো ক্ষমতা সীমিত করার এবং এর বৈশ্বিক প্রতিনিধিত্বকে সম্প্রসারিত করতে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন চার্লস মিশেল। তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো আজকের বৈশ্বিক পটভূমিকে যথাযথভাবে উপস্থাপন করছে না। ফলে সংস্থাটির বৈধতা বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে ৬০টি দেশ কখনো নিরাপত্তা পরিষদে আসন পায়নি। নিরাপত্তা পরিষদে বিশ্বের প্রায় অধিকাংশ অঞ্চল যেমন আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান, এশিয়ার প্রতিনিধিত্ব খুব কম বা একেবারে নেই। এসব অঞ্চলের কণ্ঠস্বর জোরদারে আমরা নিরাপত্তা পরিষদের ব্যাপক সংস্কার সমর্থন করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১০

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১১

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১২

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৩

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৪

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৫

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৭

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৮

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৯

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

২০
X