কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা

ক্লোদিয়া গুল্ডিন। ছবি : সংগৃহীত
ক্লোদিয়া গুল্ডিন। ছবি : সংগৃহীত

শ্রমবাজারে নারীদের অবদান ও এর প্রভাব সম্পর্কে জ্ঞানবৃদ্ধিতে ভূমিকা রাখায় চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ক্লোদিয়া গুল্ডিন।

সোমবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস বিজয়ী হিসেবে আমেরিকান এই নারী অর্থনীতিবিদের নাম ঘোষণা করে। এর মধ্য দিয়ে এ বছর নোবেল পুরস্কার ঘোষণা শেষ হলো।

নোবেল কমিটি বলছে, গত শতকে বিশ্বের উন্নত দেশগুলোর শ্রমবাজারে নারীদের কাজের মূল্যায়ন আগের চেয়ে তিন গুণ হয়েছে। আধুনিক যুগে এই পরিবর্তন আর্থসামাজিকভাবে খুব গুরুত্বপূর্ণ। তবে শ্রমবাজারে নারীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ রয়েই গেছে। এখানেও লিঙ্গ বৈষম্য একটি বড় সমস্যা।

গত শতকের আশির দশকে বড় পরিসরে এই বৈষম্য নিয়ে কাজ শুরু করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লওদিয়া। তার কারণে শ্রমবাজারে নারীদের কাজের তাৎপর্যের ব্যাপারে নতুন সব তথ্য জানতে পারে বিশ্ববাসী। এ কারণে এবার তিনি সেই কাজের স্বীকৃতি পেলেন।

নোবেল পুরস্কার যার নামে, সেই আলফ্রেড নোবেলের মৃত্যুদিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ীকে দেওয়া হবে ১ কোটি সুইডিশ ক্রোনার। এবার এর চেয়ে কিছু বেশি অর্থ দেওয়া হবে।

চলতি বছরের নোবেলজয়ীদের নাম গত সপ্তাহে ঘোষণা শুরু হয়। এ বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান-মার্কিন বিজ্ঞানী ক্যাতালিন কারিকো ও আমেরিকান বিজ্ঞানী ড্রিউ উইসম্যান। পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীরা হলেন—আমেরিকার পিয়ের অ্যাগোস্তিনি, জার্মানির ফেরেন্স ক্রাউন্স ও সুইডেনের অ্যান লহুইলিয়ের।

কোয়ান্টাম বিন্দুর আবিষ্কার এবং সংশ্লেষণের জন্য আমেরিকার মুঙ্গি জি বাভেন্দি, লুই ই ব্রুস ও অ্যালেক্সেই আই আকিমভ রসায়নে এ বছর নোবেল পান। নাটক এবং গদ্যের মাধ্যমে না বলা অভিব্যক্তিকে ভাষায় রূপ দেওয়ায় সাহিত্যে নোবেল পেয়েছেন নরওয়ের সাহিত্যিক ইয়ন ফোসে।

সবচেয়ে আলোচিত শান্তিতে নোবেল দেওয়া হয়েছে ইরানের নার্গিস মোহাম্মদিকে। ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং মানবাধিকার ও স্বাধীনতা প্রচারের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেলেন নার্গিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X