কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০২:৩৫ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রসায়নে ফেল করেছিলেন, সে বিষয়েই পেলেন নোবেল

রসায়নে নোবেল বিজয়ী মুঙ্গি জি বাওয়েন্দি। ছবি : সংগৃহীত
রসায়নে নোবেল বিজয়ী মুঙ্গি জি বাওয়েন্দি। ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রথম পরীক্ষায় রসায়নে ফেল করেছিলেন মুঙ্গি জি বাওয়েন্দি। শুধু তাই নয়, সহপাঠীদের মধ্যে সবচেয়ে কম নম্বরও পেয়েছিলেন তিনি। সেই রসায়নেই নোবেল পুরস্কার পেয়ে তাক লাগিয়ে দিলেন ম্যাসাসুয়েটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক বাওয়েন্দি। এ শাস্ত্রে অসামান্য অবদানের জন্য বাওয়েন্দির সঙ্গে নোবেল পেয়েছেন আরও দুজন।

বুধবার রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তিনি ছাড়াও বাকি দুজন হলেন আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন) ও লুই ব্রুস (যুক্তরাষ্ট্র)। কোয়ান্টাম বিন্দুর আবিষ্কার এবং সংশ্লেষণের জন্য তারা এ পুরস্কার পেয়েছেন।

বার্তা সংস্থা এএফপির বরাতে সায়েন্স অ্যালার্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাওয়েন্দি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রথম পরীক্ষায় রসায়নে ফেল করেছিলেন। শুধু তাই নয়, ক্লাসের সবচেয়ে কম নম্বরও পেয়েছিলেন তিনি। তবে ওই ব্যর্থতায় থেমে যাননি তিনি। ১৯৭০-এর দশকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে যান বাওয়েন্দি। তুখোর মেধাবী বাওয়েন্দিকে স্কুল জীবনে কখনো পরীক্ষার জন্য খুব একটা কষ্ট করতে হয়নি। তবে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম পরীক্ষাতেই তিনি ফেল করেন।

ফেল করার কারণও বলেছেন নোবেলজয়ী এ বিজ্ঞানী। তিনি বলেন, ‘আমি সাধারণত পরীক্ষার জন্য খুব একটা পড়ালেখা করতাম না। তবে বিশ্ববিদ্যালয়ের বিশাল পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষা নিয়ন্ত্রকদের উপস্থিতির কারণে ঘাবড়ে গিয়েছিলাম।’

নিজের অবস্থার বর্ণনা দিয়ে বাওয়েন্দি বলেন, ‘আমি প্রথম প্রশ্নের দিকে তাকিয়ে দেখি সেটি পারছি না। দ্বিতীয়টির দিকে তাকিয়েও একই অবস্থা হয় আমার। ওই পরীক্ষায় আমি ১০০ নম্বরের মধ্যে মাত্র ২০ নম্বর পেয়েছিলাম। সেটা ছিল ক্লাসের সবার চেয়ে কম নম্বর।’

রসায়নের এ বিজ্ঞানী বলেন, ‘ফল দেখে ভেবেছিলাম আমার শিক্ষাজীবন হয়তো শেষ হতে যাচ্ছে।’ ওই সময়ের অনুভূতি সম্পর্কে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, হায় খোদা, এই বোধ হয় আমার শেষ! আমি এখানে আসলে কী করতে এসেছি?’

পরিস্থিতি উত্তরণের বিষয়ে তিনি বলেন, ‘রসায়নের প্রতি আলাদা টানের কারণে আমি পরিস্থিতি থেকে উদ্ধার হতে পেরেছিলাম। আমি দ্রুতই বের করলাম যে কীভাবে পড়তে হয়। এ বিষয়টি আমি আগে জানতাম না। বিষয়টি বুঝতে পারার পর আমি প্রতি পরীক্ষায় ১০০ করে নম্বর পেয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X