কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

২০২৪ সাল নিয়ে বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণী

বাবা ভাঙ্গা। ছবি : সংগৃহীত
বাবা ভাঙ্গা। ছবি : সংগৃহীত

অনেক বছর আগে মারা গেছেন তিনি। মৃত্যু হলেও তাকে নিয়ে আলোচনার শেষ হয়নি। বিশেষ করে তার দেওয়া ভবিষ্যদ্বাণী নিয়ে এখনো চলে জোর আলোচনা-সমালোচনা। দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের টুইনটাওয়ারে সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, রাশিয়ার চেরনোবিল পারমাণবিক বিপর্যয় এবং হালের করোনা মহামারির মতো আলোড়ন সৃষ্টিকারী বিভিন্ন ঘটনার বিষয়ে তিনি ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন।

শুধু তাই নয়, দুয়ারে কড়া নাড়া ২০২৪ সাল নিয়েও নাকি করে গেছেন ভয়ংকর ভবিষ্যদ্বাণী। এগুলো যদি সত্য হয় তাহলে বিশ্বকে বেশ ভালো বিপাকে পড়তে হবে।

এতক্ষণ যাকে নিয়ে বলা হলো তিনি হলেন বাবা ভাঙ্গা। তিনি বলকানের নস্ত্রাদামুস খ্যাত বুলগেরিয়ার এক রহস্য নারী। মাত্র ১২ বছর বয়সে একটি ঝড়ের কবলে পড়ে তিনি অন্ধ হয়ে যান। অন্ধ হলেও সেই ঝড়ের পর থেকেই ভবিষ্যদ্বাণী করা মতো অলৌকিক ক্ষমতা লাভ করেন তিনি।

কথিত আছে, বুলগেরিয়ান তৃতীয় জার বরিস ও সোভিয়েত ইউনিয়নের নেতা লিওনিড ব্রেজনেভের মতো বিশ্বনেতারা তার পরামর্শ নিতেন। ১৯৯৬ সালে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় এই রহস্য নারীর মৃত্যু হয়।

২০২৪ সালের ভবিষ্যদ্বাণীতে বাবা ভাঙ্গা বলে গেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তারই এক সহকর্মী হত্যা করবে। ইউক্রেন যুদ্ধের সময় পুতিনের হত্যা বিশ্বকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। ইউরোপজুড়ে সন্ত্রাসী হামলার বিষয়েও সতর্ক করেছেন তিনি। আগামী বছর বিশ্বের একটি বড় দেশ জীবাণু অস্ত্রের হামলা চালাবে। তবে ওই দেশের নাম প্রকাশ করেননি তিনি।

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বিশ্ব অর্থনীতিবিদদেরও দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে। ২০২৪ সালে তিনি বড় ধরনের অর্থনৈতিক সংকটের কথা বলেছেন। ঋণ ও ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় বিশ্ব অর্থনীতিতে বিশৃঙ্খলা দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছেন তিনি।

এ ছাড়া আগামী বছর বিশ্বে বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ হানা দেবে বলেও ভবিষ্যদ্বাণী করে গেছেন বাবা ভাঙ্গা। সাইবার হামলা বিশ্বকে বিপদের মধ্যে ফেলবে। বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে এই ধরনের হামলার পূর্বাভাস দিয়েছেন তিনি।

তবে বাবা ভাঙ্গা এত এত ভয়ংকর ভবিষ্যদ্বাণী করলেও আশার কথাও বলেছেন। আলঝেইমার ও ক্যানসারের মতো বড় ধরনের রোগের নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের পূর্বাভাস দিয়েছেন তিনি। কোয়ান্টাম কম্পিউটিংয়ের জগতে অগ্রগতির কথাও বলেছেন।

চলতি ২০২৩ সাল নিয়েও ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। তিনি বলেছিলেন, এই বছর একটি বিধ্বংসী সৌর ঝড় পৃথিবীতে আঘাত হানার পাশাপাশি পারমাণবিক জৈব অস্ত্র হামলার ঘটনা ঘটবে। তবে বছরের শেষ হতে আর মাত্র দিন কয়েক বাকি। তবে এমন কিছু এখনো ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১০

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১১

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১২

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৩

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৪

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৫

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৬

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৭

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৮

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৯

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

২০
X