কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:০০ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
পাবজি খেলতে গিয়ে প্রেম

৪ সন্তান নিয়ে ভারতে পাকিস্তানি নারী

৪ সন্তান নিয়ে ভারতে পাকিস্তানি নারী

গেমিং অ্যাপ পাবজি খেলতে গিয়ে পাকিস্তানের ২০ বছর বয়সী নারীর সঙ্গে ভারতের এক যুবকের আলাপ শুরু হয়। এরপর সেই আলাপ থেকে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। দুজন দেখা করতে চাইলেও তাতে বাদ সাধে সীমান্তের কাঁটাতার। সেই বাধা টপকে পাকিস্তানের সীমা গোলাম হায়দার নামের ওই নারী ভারতে এলেও স্থানীয় প্রশাসনের নজর এড়াতে পারেননি।

অবৈধ অনুপ্রবেশের দায়ে চার সন্তানসহ সীমাকে আটক করা হয়েছে। শুধু তাই নয়, তাকে আশ্রয় দেওয়া ওই যুবককেও আটক করেছে স্থানীয় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, চার সন্তানসহ পাকিস্তান থেকে ভারতে এসে উত্তর প্রদেশের বৃহত্তর নয়ডায় অবৈধভাবে অবস্থান করছিলেন ওই নারী। পরে তাদের আটক করা হয়। তারা বৃহত্তর নয়ডায় রাবুপাড়ার সচিন নামে এক স্থানীয় যুবকের ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন।

পুলিশের ভাষ্য, ওই নারী সন্তানদের নিয়ে গত মাসে নেপাল হয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এরপর তিনি সন্তানদের নিয়ে বাসে করে উত্তর প্রদেশের নয়ডায় পৌঁছান।

পুলিশের বক্তব্য, যে প্রক্রিয়া অবলম্বন করে ওই নারী ভারতে আসেন, তা সঠিক ছিল না। এক পর্যায়ে পুলিশ জানতে পারে, এক পাকিস্তানি নারী ওই এলাকায় অবস্থান করছেন। শেষে পুলিশ গিয়ে সন্তানসহ সীমা ও আশ্রয়দাতা সচিনকে পুলিশ আটক করে।

এ ব্যাপারে পুলিশের ডেপুটি কমিশনার (বৃহত্তর নয়ডা) সাদ মিয়া খান জানান, পাকিস্তানি ওই নারী এবং স্থানীয় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই নারীর চার শিশুসন্তানকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এই ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১০

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১২

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৩

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৪

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৫

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৬

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৭

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৮

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৯

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X