কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১১:৫৬ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ এশিয়ার দুই দেশ সফরে ডোনাল্ড লু, কী নিয়ে আলোচনা

ডোনাল্ড লু। ছবি : সংগৃহীত
ডোনাল্ড লু। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়া সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) সফর শুরু করেছেন তিনি।

দক্ষিণ এশিয়ার এই সফরে দুটি দেশে যাবেন ডোনাল্ড লু। সফরে প্রথম গন্তব্য ভারত। এরপর তিনি দ্বীপ দেশ মালদ্বীপে যাবেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ২৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ভারত ও মালদ্বীপ সফর করবেন। এই দুই দেশের সঙ্গেই ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে কথা বলবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সফরকালে ডোনাল্ড লু নয়াদিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্র ফোরামের বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ফর এনার্জি রিসোর্সেস জিওফ্রে আর পিয়াটও এই বৈঠকে অংশ নেবেন।

ডোনাল্ড লু ও পিয়াটের নেতৃত্বে প্রতিনিধিদলটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অংশীদারত্বের সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন।

এরপর ডোনাল্ড লু ও প্রতিনিধিদল মালদ্বীপ যাবেন। সেখানে তারা যুক্তরাষ্ট্র-মালদ্বীপ সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে এবং মালেতে একটি স্থায়ী মার্কিন দূতাবাস স্থাপনের বিষয়টি এগিয়ে নেওয়ার জন্য মালদ্বীপের জ্যেষ্ঠ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১০

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৩

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৪

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৭

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৮

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৯

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

২০
X