কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৯:১৭ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ কেন বদলে যাচ্ছে সমুদ্রের রং?

হঠাৎ কেন বদলে যাচ্ছে সমুদ্রের রং?

গত ২০ বছরে বিশ্বের বিশাল এলাকাজুড়ে সমুদ্রের রং পরিবর্তন হয়েছে। এ সময়ের মধ্যে সমুদ্রের রং নীল থেকে পরিবর্তিত হয়ে সবুজ হয়ে গেছে। আর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি তথা জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

আকাশের ছায়া সমুদ্রের ওপর পড়ায় এর রং নীল দেখায়। তবে গতকাল বুধবার ন্যাচার জার্নালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, আকাশের নীল ছায়া সত্ত্বেও অর্ধেকের বেশি সমুদ্রে সবুজাভ আভা শনাক্ত হয়েছে, যা পৃথিবীর মোট স্থলভূমির চেয়ে বড়। এর মানে হলো সমুদ্রের পানিতে এমন কিছু ঘটছে, যার প্রভাবে এই পরিবর্তন।

বার্তা সংস্থার এএফপির খবরে বলা হয়, সমুদ্রে এত কিছু ঘটে গেলেও তা খালি চোখে বোঝা কঠিন। এ জন্য বিজ্ঞানীরা ২০০২ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে মোডিস অ্যাকুয়া স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবি বিশ্লেষণ করে এ সম্পর্কে নিশ্চিত হয়েছেন।

গবেষকদলের প্রধান বি. বি. কায়েল জানান, ২০০২ সাল থেকে একটু একটু করে সমুদ্রের রং পরিবর্তন হয়েছে। আর এর সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, ‘সমুদ্রের রং পরিবর্তনের অর্থ হলো সেখানকার জীবনচক্র বা বাস্তুতন্ত্রে পরিবর্তন। সামুদ্রিক প্রাণীদের খাদ্যচক্রের সর্বনিম্নে অবস্থান করে প্ল্যাংকটন। যদি প্ল্যাংকটনের বৃদ্ধির কারণে পানির রঙে পরিবর্তন ঘটে তাহলে তার কিছু ইতিবাচক দিক রয়েছে।’

তবে এ বিষয়ে আশাবাদী হওয়ার তেমন ‍সুযোগ নেই বলেও জানান তিনি। তার ভাষায়, ‘এ ক্ষেত্রে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই। কারণ এমন অনেক সামুদ্রিক প্রাণী রয়েছে, যারা তাপমাত্রার ব্যাপারে স্পর্শকাতর। এমনকি বৈশ্বিক তাপমাত্রা বাড়লে তারা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ মিনিটের টর্নেডোতে লন্ডভন্ড গ্রাম

ফাইনালে ইউরোজয়ী স্পেন, কেমন হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার একাদশ?

বিদ্রোহীদের হামলায় মালিতে অন্তত ৫০ সেনা নিহত

‘স্পেন ২-১ ব্যবধানে জিতবে’

কুয়েত প্রবাসীদের জন্য বিশেষ বার্তা

এআইইউবি ও বিআইজিএফের মধ্যে সমঝোতা স্মারক সই

২ সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে আবারও হামলা চালাল ইরান

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বার্ষিক গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা

১০

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

১১

মোজতবা খামেনির নির্দেশনা মেনে চললেই বিজয় অর্জন সম্ভব: গালিবাফ

১২

সালিশে প্রকাশ্যে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

১৩

আলোচিত শিশু আয়নী হত্যা মামলার রায় সোমবার

১৪

তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস

১৫

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

শিশুকে নির্যাতন করে মাদ্রাসা শিক্ষকের রিলস / ‘পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

১৭

ঢাকাসহ ১৭ জেলায় রাতের মধ্যে ঝড়ের আভাস

১৮

প্রাথমিকের মানোন্নয়নে গবেষণা প্রস্তাব আহ্বান, পাবেন ২ লাখ টাকা

১৯

নাতির হামলায় বৃদ্ধার মৃত্যু, পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে দাফন

২০
X