কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০১:৩৬ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কলেরা ঠেকাতে বিশাল কর্মসূচি শুরু করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্বে পানিবাহিত রোগ কলেরার প্রাদুর্ভাব বাড়ছে। এই রোগের সংক্রমণ ঠেকাতে এ যাবৎকালের সবচেয়ে বড় পরীক্ষা কর্মসূচি শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল শুক্রবার (৫ এপ্রিল) এই কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এর অংশীজনরা। খবর এএফপির।

পূর্ব আফ্রিকার দেশ মালাউই কলেরা পরীক্ষা কিটের প্রাথমিক চালান পেয়েছে। এর মাধ্যমে বিশ্বজুড়ে কলেরার সংক্রমণ শনাক্তে যে প্রচেষ্টা তা শুরু হলো। এবারের কর্মসূচিতে ইথিওপিয়া, সোমালিয়া, সিরিয়া, জাম্বিয়াসহ বিশ্বের ১৪টি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশে ১২ লাখের বেশি পরীক্ষার কিট দেওয়া হবে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থাটি।

২০২২ সালে তার আগের বছরের তুলনায় দ্বিগুণ কলেরা রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া ২০২৩ সালে ৭ লাখের বেশি মানুষের কলেরা শনাক্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক ভ্যাকসিন জোট গ্যাভির অর্থায়ন ও সমন্বয়ে এবং ইউনিসেফের সংগৃহীত কিটের মাধ্যমে নতুন কর্মসূচি শুরু করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এক বিবৃতিতে গাভির প্রধান প্রোগ্রাম অফিসার অরেলিয়া নগুয়েন বলেছেন, আমরা বিশ্বে কয়েক বছর ধরে কলেরা সংক্রমণের নজিরবিহীন বৃদ্ধি লক্ষ করছি। আজকের এই কর্মসূচি এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে জরুরি সক্ষমতা বাড়াবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X