কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০১:১৩ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে আটকা ছিলেন দুই মাস, বেঁচে ছিলেন কী খেয়ে

অস্ট্রেলীয় নাবিক টিম শ্যাডক। ছবি : সংগৃহীত
অস্ট্রেলীয় নাবিক টিম শ্যাডক। ছবি : সংগৃহীত

মাঝসমুদ্রে আটকা ছিলেন দুই মাস। সঙ্গে ছিলেন পোষা কুকুর। এরপরও জীবিত উদ্ধার করা হয় তাকে। প্রশ্ন হলো এতদিন কী খেয়ে বেঁচে ছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে টিম শ্যাডক নামে এক অস্ট্রেলীয় নাবিকের সঙ্গে। প্রশান্ত মহাসাগরে নৌকায় ভেসে ছিলেন তিনি।

৫৭ বছর বয়সি এই নাবিক মাঝসমুদ্রে কাঁচা মাছ আর বৃষ্টির পানি খেয়ে বেঁচে ছিলেন। চিকিৎসকরা বলেছেন, ওই নাবিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।

জানা যায়, গত এপ্রিলে টিম শ্যাডক মেক্সিকোর লা পাজ শহর থেকে যন্ত্রচালিত নৌকায় করে প্রশান্ত মহাসাগরে ফ্রেঞ্চ পলিনেশিয়া দ্বীপপুঞ্জের দিকে যাত্রা করেন। ছয় হাজার কিলোমিটারের বেশি দূরত্বের এ সমুদ্রযাত্রায় সঙ্গী ছিল তার পোষা কুকুর বেল্লা। কয়েক সপ্তাহ পর ঝড়ে তার নৌকাটির যন্ত্র বিকল হয়ে পড়ে। ফলে আটকা পড়েন তারা। দুই মাস পর তাকে উদ্ধার করা হয়। হেলিকপ্টার থেকে নৌকাটি শনাক্ত করা হয়।

অস্ট্রেলিয়ার একটি টেলিভিশনে ওই নাবিকের শারীরিক অবস্থা তুলে ধরেন চিকিৎসক। দুই মাস আটকে থাকার কারণে অনেকখানি শুকিয়ে গেছেন শ্যাডক। তার মুখে লম্বা দাঁড়ি দেখা গেছে।

এ সময় শ্যাডক বলেন, ‘দীর্ঘ সময় সাগরে ছিলাম। যার কারণে আমার শুধু বিশ্রাম আর ভালো খাবার প্রয়োজন। এ ছাড়া আমি শারীরিকভাবে সুস্থ আছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X