কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধস, ৬৭০ জন চাপা পড়ার আশঙ্কা

পাপুয়া নিউগিনির ভূমিধসের কবলে পড়া অঞ্চল। ছবি : সংগৃহীত
পাপুয়া নিউগিনির ভূমিধসের কবলে পড়া অঞ্চল। ছবি : সংগৃহীত

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধস দেখা দিয়েছে। এতে করে দেশটির উত্তরাঞ্চলে কয়েকটি গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। এ ঘটনায় ৬৭০ জন মাটিচাপা পড়তে পারেন বলে আশঙ্কা করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান সেরজান আকতোপ্রাক। রোববার (২৬ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেরজান আকতোপ্রাক বলেন, আমাদের প্রাথমিক ধারণার চেয়ে এনগা প্রদেশে গত শুক্রবারের ভূমিধসের প্রভাব অনেক বেশি।

গত শুক্রবার পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এনগা প্রদেশের ছয়টি গ্রামে ভয়াবহ ভূমিধস ঘটে। এলাকাটি রাজধানী পোর্ট মোর্সাবি থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান বলেন, এ ভূমিধসে অন্তত দেড় শতাধিক বাড়িঘর মাটির নিচে মিশে গেছে।

শুক্রবার দেশটির স্থানীয় কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভূমিধসে নিহতের সংখ্যা ১০০ বা তার বেশি হতে পারে। তবে রোববার পর্যন্ত মাত্র পাঁচটি মরদেহ এবং একটি আংশিক উদ্ধার করা হয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান বলেন, স্থানীয় কর্মকর্তাদের অনুমান সঠিক নয় বলে ধারণা করা হচ্ছে। কেননা এটি অঞ্চলের পরিবারগুলোর গড় সদস্য সংখ্যার ওপর ভিত্তি করে করা হয়েছিল। তবে নিহতের প্রকৃত সংখ্যা বলা কঠিন। আমার এমন কোনো পরিসংখ্যন নিয়ে আসতে চাই না যা বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

এর আগে অস্ট্রেলিয়ার উত্তরে প্রশান্ত মহাসাগরীয় দেশের সংবাদমাধ্যম পাপুয়া নিউগিনি পোস্ট কুরিয়ার জানায়, ভয়াবহ এই ভূমিধসে তিন শতাধিক মানুষ এবং এক হাজার ১৮২ ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়েছে। দেশটির সংসদ সদস্য আইমোস আকমের মন্তব্যের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। পরে এ বিষয়ে আইমোস আকমের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে সাড়া মেলেনি।

শনিবার প্রতিবেশী অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এঙ্গা প্রদেশের মুলিতাকা অঞ্চলে ভূমিধসের কারণে ছয়টির বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ সম্পর্কে আরও জানতে কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে করছে পোর্ট মোরেসবিতে অস্ট্রেলীয় হাইকমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১০

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১১

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১২

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৩

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৪

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৫

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৬

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৭

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৮

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৯

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

২০
X