কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, নিহত শতাধিক

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ। ছবি : সংগৃহীত
ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

ফুটবল খেলা নিয়ে উন্মাদনা কমবেশি সবার আছে। ফুটবলের ভক্ত নন এমন লোক খুব কমই পাওয়া যায়। এ ফুটবল খেলা নিয়ে এবার ঘটেছে লঙ্কাকাণ্ড। খেলাকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘাতে শতাধিক লোক নিহত হয়েছেন।

সোমবার (০২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খেলায় রেফারির এক সিদ্ধান্তকে ঘিরে সমর্থকরা মাঠে ঢুকে পড়েন। এরপরই এ সংঘর্ষ হয়। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে এ ঘটনা ঘটে।

হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন’জেরকোরে একটি ম্যাচ চলছিল। এ সময় সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক ডাক্তার বলেন, হাসপাতালে মৃতদেহের সারি জমা হয়েছে। যতদূর চোখ যায় মৃতদেহে ঠাসা। হাসপাতালের পুরো মর্গ পরিপূর্ণ হয়ে গেছে।

তিনি বলেন, স্থানীয় হাসপাতালের মর্গেও মরদেহ ভরে গেছে। এ সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। অপর এক চিকিৎসক বলেন, সংঘর্ষে বহু লোকের মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচ চলাকালে রাস্তা বিশৃঙ্খলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, রাস্তায় অনেক মরদেহ পড়ে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এসব ভিডিও যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম এএফপি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা এন’জেরকোর থানায় হামলা চালিয়েছে। তারা সেখানে আগুন দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, রেফারির আপত্তিকর একটি সিদ্ধান্তকে ঘিরে এ উত্তেজনা দেখা দেয়। পরে সমর্থকরা মাঠে ঢুকে পড়ে। এ সময় তারা আক্রমণ চালায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গিনির জান্তা নেতা মামাদি দোমবুয়ার সম্মানে দেশটিতে টুর্নামেন্ট চলছিল। তারই অংশ ছিল রোববারের এ ম্যাচ। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে দেশটির ক্ষমতা দখল করেন মামাদি দোমবুয়ার। এরপর তিনি দেশটির প্রেসিডেন্টও হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১১

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১২

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৩

আজকে স্বর্ণের বাজারদর

১৪

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৫

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৬

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৭

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৮

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৯

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

২০
X