কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

নারীকে লাঞ্ছিত করায় প্রভাবশালী মন্ত্রী প্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারীকে লাঞ্ছিত করার অভিযোগে এক প্রভাবশালী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ট্রেলিয়ার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সিডনির একটি সমুদ্র সৈকতে এক নারীকে লাঞ্ছিত করেন তিনি।

রোববার (০৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তার ওই মন্ত্রী পাপুয়া নিউগিনির মন্ত্রীসভার প্রভাবশালী ব্যক্তি। অস্ট্রেলিয়ার সিডনি সমুদ্র সৈকতে এক নারীকে মারধর করেন তিনি। এ ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়।

অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, সিডনির বিখ্যাত বন্ডি বিচের কাছে ঘরোয়া বিরোধের পর পাপুয়া নিউগিনির এক প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তার ওই মন্ত্রীর নাম জিমি মালাডিনা। তিনি পাপুয়া নিউগিনির পেট্রোলিয়াম মন্ত্রী এবং দেশটির লাভজনক প্রাকৃতিক গ্যাস প্রকল্প নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনার গুরুত্বপূর্ণ ব্যক্তি। শনিবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, বন্ডির কাছের একটি এলাকায় এক নারীর প্রতি সহিংস আচরণের ঘটনা ঘটে। ওই নারীর মুখে আঘাতসহ মারধরের চিহ্ন পাওয়া যায়। অভিযোগ করা হয়েছে যে, ওই নারীর সঙ্গে মন্ত্রী মালাডিনার বিবাদ হয়েছিল।

আদালতের নথি অনুসার, আগামী বৃহস্পতিবার সিডনির একটি আদালতে প্রভাবশালী মন্ত্রীকে হাজিরের জন্য নথিভুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে হামলা করে শারীরিক ক্ষতির অভিযোগ করা হয়েছে।

এক বিবৃতিতে মালাডিনা বলেন, তিনি সততা এবং স্বচ্ছতার সঙ্গে পরিস্থিতি পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার এবং অব্যবহৃত মজুদ মূল্যবান খনিজ পদার্থপূর্ণ স্থানের সন্ধানে যুক্ত বিদেশি সংস্থাগুলোর কাছে বর্তমানে যথেষ্ট আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে পাপুয়া নিউগিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১০

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১২

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৩

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৪

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৫

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৬

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৭

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৮

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৯

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

২০
X