কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আয়কর ফাঁকি দেওয়ায় বন্ধ দুই লাখ সিম

মোবাইল সিম। ছবি : সংগৃহীত
মোবাইল সিম। ছবি : সংগৃহীত

আয়কর ফাঁকি দিলে বিভিন্ন দেশে নানারকম আইনি জটিলতায় পড়তে হয়। ঠিক তেমনিভাবে জটিলতার মুখে পড়েছেন আয়কর দুই লাখের বেশি ব্যবহারকারী। ঠিকমতো আয়কর পরিশোধ না করায় দুই লাখের বেশি সিম সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, পাকিস্তানে আয়কর ঠিকমতো পরিশোধ না করায় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাজস্ব বিভাগ ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আয়কর ঠিকমতো পরিশোধ না করায় এমন পদক্ষেপ নেওয়া হলেও তা দীর্ঘসময় স্থায়ী হয়নি। কয়েক ঘণ্টার মধ্যে আবার ৬২ হাজার সিম চালু করা হয়েছে। অপর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এফবিআর।

এফবিআর জানিয়েছে, কেউই স্বেচ্ছায় আয়কর রিটার্ন জমা দিতে চায় না। ফলে কর প্রদানে উদ্ধুদ্ধ করতে বাধ্য হয়ে আমাদের দুই লাখ ১০ হাজার সিম সাময়িকভাবে ব্লক করতে হয়েছিল।

এতে আরও বলা হয়েছে, এমন পদক্ষেপের পর কয়েক হাজার নাগরিক রিটার্ন জমা দিয়েছেন। ফলে বন্ধ হওয়া সিমগুলোর মধ্যে ফের ৬২ হাজার কার্ড চালু করে দেওয়া হয়েছে।

পাকিস্তানের ২৪ কোটির বেশি লোক রয়েছেন। দেশটিতে কর প্রদানে সক্ষম লোকের সংখ্যাও কম নয়। তবে খুবই কম সংখ্যক লোক কর জমা দিয়ে থাকেন। ২০২২ সালে দেশটিতে মাত্র ৫০ লাখ ২০ হাজার লোক কর রিটার্ন কমা দিয়েছিলেন বলে জানিয়েছে এফবিআর।

এশিয়ার এ দেশটিতে ১৯ কোটি ২০ লাখ লোক মোবাইল ফোন ব্যবহার করেন। দেশটিতে মোট ৪টি কোম্পানি মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রদান করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X