কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

অবতরণের সময় বিমানে আগুন, প্রাণে বাঁচলেন ৩০০ যাত্রী

দুর্ঘটনাকবলিত বিমান। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাকবলিত বিমান। ছবি : সংগৃহীত

পাকিস্তানে অবতরণের একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বিমানে থাকা প্রায় ৩০০ যাত্রী।

বৃহস্পতিবার (১১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পেশোয়ার বিমানবন্দরে অবতরণের সময় সৌদিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের ল্যান্ডিং গিয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বিমানের যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) জানিয়েছে, বিমানটিতে ২৭৬ জন যাত্রী ও ২১ জন ক্রু সদস্য ছিলেন। তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সিএএর মুখপাত্র সাইফুল্লাহর বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কর্মকর্তারা বিমানের সামনের বাম পাশের ল্যান্ডিং গিয়ারে ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা বিমানের পাইলট, ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী সংস্থাকে জানিয়ে দেন। এরপর বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

সিএএর মুখপাত্র বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বিমানটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদিয়া এয়ারলাইন্স জানিয়েছে, এসফি৭৯২ বিমানটি রিয়াদ থেকে পেশোয়ারের উদ্দেশে যাত্রা করে। বিমানটি পেশোয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এটির ল্যান্ডিং গিয়ারে আগুন লেগে যায়।

বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় বিমানটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়। অবতরণের সঙ্গে সঙ্গে যাত্রী ও ক্রুদের স্লাইডের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানে প্রযুক্তিগত কোনো ত্রুটি ছিল কি না তা জানতে বিশেষজ্ঞরা কাজ করছেন।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি সাত বছরের পুরোনো এ৩৩০-৩০০ সিরিজের। বর্তমানে সুরক্ষা নিশ্চিতের জন্য ব্যাপকভাবে বিমানটিকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

বিগত সময়ের কী পরিমাণ ঋণ পরিশোধ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, নেপথ্যে কী

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

আশুরা : করণীয় ও বর্জনীয়

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

১০

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

১১

লক্ষ্মীপুরে মা-দুই মেয়েকে কুপিয়ে হত্যা

১২

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

১৩

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ, হবে ১৫ সমঝোতা সই

১৪

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১৫

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

১৬

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

১৭

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

১৮

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৯

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

২০
X