কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

দুই বিমানের সংঘর্ষ, প্রাণে বাঁচলেন শতাধিক যাত্রী

বিমানবন্দরে পার্কিংয়ে বিমান। ছবি : সংগৃহীত
বিমানবন্দরে পার্কিংয়ে বিমান। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন শতাধিক যাত্রী। রোববার (৭ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে দুই বিমানের পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বিমানে ১২১ যাত্রী ছিলেন। তবে তারা অক্ষত রয়েছেন। আর সংঘর্ষটি ঘটেছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় হিথরো বিমানবন্দরে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকালের দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাছে রানওয়েতে এ দুর্ঘটনা ঘটেছে। ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ৭৮৭-৯ সিরিজের একটি বিমান ও ভার্জিন আটলান্টিক এয়ারলাইনসের অপর বিমানের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এ সময় ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটিতে ১২১ জন যাত্রী থাকলেও অপর বিমানে কোনো যাত্রী ছিলেন না।

ব্রিটিশ এয়ারওয়েজের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের ইঞ্জিনিয়ার টিম বিমান পরীক্ষা নিরীক্ষা করছে। যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে তাদের বিকল্প ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ভার্জিন আটলান্টিক এয়ারলাইনসের এক মুখপাত্র জানান, আমরা যথাযথ তদন্ত শুরু করেছি। আমাদের ইঞ্জিনিয়ারিং দল বিমানবন্দরের রক্ষণাবেক্ষণের বিষয়টি পরীক্ষা করে দেখছে।

বিমানবন্দরের এক মুখপাত্র জানান, সংঘর্ষে কোনো যাত্রী আহত হননি। এ ঘটনায় ফলে বিমানবন্দরের কার্যক্রমে কিছুটা বিঘ্নিত হতে পারে। জরুরি সেবাসহ বিভিন্নি বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১০

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১১

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১২

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৩

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মমতাজের জামিন বহাল

১৫

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৬

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৭

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৮

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৯

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

২০
X