কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে জাতিগত সংঘর্ষে নিহত ২০

পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

পাকিস্তানে শিয়া ও সুন্নিদের মধ্যে জাতিগত সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ দিন আগে এ বিরোধের সূত্রপাত হয়। আফগানিস্তানের সীমান্তবর্তী খুররম জেলার কাছে একটি জমি নিয়ে এ বিরোধের সূত্রপাত হয়। পরে এ বিরোধ বড় আকার ধারণ করে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, জাতিগত এ বিরোধে অন্তত ৭৫ জন আহত হয়েছেন। খুররম জেলার এক শীর্ষ কর্মকর্তা জানান, দুপক্ষের এ সংঘর্ষে ব্যাপক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারসহ অন্যরা সংঘর্ষ থামাতে চেষ্টা করলেও তা কোনো কাজে আসেনি।

প্রবীণদের নেতাদের সহযোগিতা চায় প্রশাসন

পাকিস্তানের আঞ্চলিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ আলি জানান, উত্তেজনা কমানে প্রশাসন জাতিগোষ্ঠীর প্রবীণ নেতাদের সহযোগিতা নিচ্ছে। উভয়পক্ষ সংঘর্ষ থামাতে রাজি হয়েছে বলেও জানান তিনি।

খুররমে সাম্প্রতিক বছরগুলোতে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। এমনকি গত জুলাইয়েও তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। এ সময়ও বেশ কয়েকজন নিহত হয়েছিলেন।

পাকিস্তান বিশ্বের অন্যতম সুন্নি মুসলিমপ্রধান দেশ। দেশটিতে মোটা জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ শিয়া মুসলিম। মাঝেমধ্যেই সহিংসতা ও বিভেদের শিকার হন বলে অভিযোগ করেছেন দেশটিচর শিয়া জনগোষ্ঠী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X