কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৫:০৭ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ২২

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের সিন্ধু প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এতে আরও ৫০ জনের বেশি আহত হয়েছেন। রোববার (৬ আগস্ট) প্রদেশের নবাবশাহ শহরের সাহারা রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেন। প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত সাহারা রেলওয়ে স্টেশনের কাছে ১০টি বগি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলমান আছে। পুলিশও মোতায়েন করা হয়েছে।

টেলিভিশনে প্রচারিত বিভিন্ন ফুটেজে দেখা গেছে, হাজারা এক্সপ্রেসের লাইনচ্যুত বগির কাছে বিপুলসংখ্যক যাত্রী জড়ো হয়েছেন। এ সময় কয়েকজন যাত্রীকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়।

দেশটির রেল ও বিমান চলাচল মন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন, কর্তৃপক্ষকে এই দুর্ঘটনার বিষয়ে সতর্ক করা হয়েছে। জানতে পেরেছি বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে।

দেশটির রেলওয়ের সুক্কুর বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মহসিন সিয়াল বলেছেন, এ দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করে জানা যায়নি।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এক বিবৃতি দিয়ে এ ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন। সেই সঙ্গে তিনি নবাবশাহ জেলা প্রশাসককে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : ইমরান খানের গ্রেপ্তার নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১০

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১১

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১২

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৪

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৫

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৬

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৭

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৮

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৯

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

২০
X